AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: সংখ্যালঘু অধ্যুষিত ওসমানচকের তিন যুবককে ‘আটক’ কেন্দ্রীয় বাহিনীর! মমতার কাছে নালিশ স্থানীয়দের

West Bengal Elections 2021: অভিযোগ, ভোট দিতে গিয়েছিলেন ওই তিন যুবক। এরপরই তাঁদের তুলে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

West Bengal Assembly Election 2021 Phase 2: সংখ্যালঘু অধ্যুষিত ওসমানচকের তিন যুবককে 'আটক' কেন্দ্রীয় বাহিনীর! মমতার কাছে নালিশ স্থানীয়দের
ওসমানচকে জনতার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়।
| Updated on: Apr 01, 2021 | 7:00 PM
Share

নন্দীগ্রাম: ওসমানচকের তিন যুবককে আটক করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনাস্থলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিকের পথে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার নন্দীগ্রাম-১ ব্লকের ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, ভোট দিতে গিয়েছিলেন ওই তিন যুবক। এরপরই তাঁদের তুলে নিয়ে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু কেন তাঁদের আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, ভোট দিতে গেলে কোনও কারণ ছাড়া কেনই বা কেউ আটক হবেন। এলাকাবাসীর দাবি, এই এলাকা সংখ্যালঘু। সাম্প্রদায়িক বিভাজনের জন্য এই আটক বলেও তাঁদের অভিযোগ।

আরও পড়ুন: West Bengal Assembly Election 2021 Phase 2: ভোট দিতে গিয়ে দম্পতি শুনলেন তাঁরা ‘মৃত’

উল্লেখ্য, বয়াল থেকে নন্দীগ্রাম-১ ব্লকের দলীয় কার্যালয়ে ফিরে ফের বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তেখালি হয়ে সোনাচূড়ার রাস্তা ধরে তাঁর কনভয় যাওয়ার সময় ওসমানচকের রাস্তা ধরেন তৃণমূল নেত্রী। সেখানেই স্থানীয়রা তাঁর গাড়ি দাঁড় করিয়ে গোটা বিষয় জানান। স্থানীয়দের আর্তি, বিনা কারণে তিনটি ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। যে ভাবেই হোক মমতা যেন রক্ষা করেন। এরপরই ফোনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন মমতা। উল্টো দিক থেকে সদর্থক আশ্বাস আসার পর এলাকা ছাড়েন তিনি।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট