AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: পরিস্থিতি খতিয়ে দেখতে বয়ালের বুথে নগেন্দ্র ত্রিপাঠী, বেরিয়ে এলেন মমতা

বহিরাগতরা ঢুকে ছাপ্পা ভোট করাচ্ছে’, সকাল থেকেই এই অভিযোগ তুলছিল তৃণমূল (TMC) শিবির। দুপুর গড়াতেই খবর পেয়ে সেখানে ছুটে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Assembly Election 2021 Phase 2: পরিস্থিতি খতিয়ে দেখতে বয়ালের বুথে নগেন্দ্র ত্রিপাঠী, বেরিয়ে এলেন মমতা
বয়ালে মমতা
| Updated on: Apr 01, 2021 | 4:02 PM
Share

পূর্ব মেদিনীপুর: রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ পাওয়ার পরই বয়ালের ৭ নম্বর বুথে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করার পরই উত্তেজনাপ্রবণ ওই বুথ থেকে বেরিয়ে আসেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। এর পাশাপাশি নন্দীগ্রামের পরিস্থিতি নিয়ে খোঁজ নেন ডেপুটি নির্বাচন কমিশন সুদীপ জৈন।

‘বহিরাগতরা ঢুকে ছাপ্পা ভোট করাচ্ছে’, সকাল থেকেই এই অভিযোগ তুলছিল তৃণমূল (TMC) শিবির। দুপুর গড়াতেই খবর পেয়ে সেখানে ছুটে যান নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাশে পেয়ে বিক্ষোভে ফেটে পড়ন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী তৃণমূল ও বিজেপি শিবিরকে ছত্রভঙ্গ করে। প্রায় এক ঘণ্টা সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বেরিয়ে আসেন মমতা।

প্রসঙ্গত, নির্বাচন অবাধ হচ্ছে না বলে ওই বুথে বসেই রাজ্যপালের কাছে ফোন করে নালিশ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, “ভোটে অশান্তি হচ্ছে। অবাধ ভোট হচ্ছে না।” রাজ্যপালকে ফোন করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। এর কিছুক্ষণের মধ্যেই পালটা টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, “কিছুক্ষণ আগেই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্যার কথা তুলেছিলেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তরফেও আইনশৃঙ্খলা রক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। আমার বিশ্বাস প্রত্যেকে সঠিক চেতনা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন যাতে গণতন্ত্র সমৃদ্ধ হয়।” এরপরই ওই বুথে গিয়ে পৌঁছন নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

আরও পড়ুন:

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!