AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওর স্বামী হিসেবে বলছি না’, ঐশ্বর্য বিতর্কে মুখ খোলেন অভিষেক

Aishwarya-Abhishek: ঐশ্বর্যকে প্ল্যাস্টিক বিউটির তকমা দিয়েছেন অনেকেই। এমন কি মজার ছলে এ মন্তব্য করেছিলেন বিবেক ওবেয়ও। এই কথা অভিষেক বচ্চনের কান পর্যন্ত পৌঁছতে খুব একটা সময়ও লাগেনি। 

'ওর স্বামী হিসেবে বলছি না', ঐশ্বর্য বিতর্কে মুখ খোলেন অভিষেক
| Updated on: Nov 18, 2024 | 8:13 PM
Share

ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত নাম। কারণ একটাই, তাঁদের সম্পর্কের সমীকরণ। তাঁদের মধ্যে বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে। ঐশ্বর্যের কেরিয়ার হোক কিংবা তাঁর ব্যক্তি জীবন, বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। যা নিয়ে বিতর্কও কম হয় না সিনেপাড়ায়। যার মধ্যে অন্যতম হল তাঁর রূপ। ঐশ্বর্যকে প্ল্যাস্টিক বিউটির তকমা দিয়েছেন অনেকেই। এমন কি মজার ছলে এ মন্তব্য করেছিলেন বিবেক ওবেয়ও। এই কথা অভিষেক বচ্চনের কান পর্যন্ত পৌঁছতে খুব একটা সময়ও লাগেনি।

স্ত্রী সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে এমন কুরুচিকর মন্তব্য, কী প্রতিক্রিয়া তাঁর, এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, “আমি ওর স্বামী হিসেবে বলছি না, একজন সহ অভিনেতা, অভিনেতা হিসেবে বলছি, ও এত ভাল ভাল চরিত্রে অভিনয় করেছে, তাও মানুষ ওকে ওর সৌন্দর্যের জন্যই প্রাথমিকভাবে মনে রাখে।”

যদিও এই সাক্ষাৎকার বহু আগের। বর্তমানে একে অন্যের প্রসঙ্গে খুব একটা মন্তব্য করেন না। বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটাই জল্পনা তুঙ্গে। আর তা হল ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের খবর। দিন দিন নাকি দূরত্ব বাড়ছে তাঁদের। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চন নাকি থাকছেন না আর বচ্চন পরিবারে। যদিও তাঁরা নাকি এই দূরত্বের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না। সূত্রের খবর সন্তানের মুখ চেয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন নিজেদের সমস্যার কথা সামনে আনতে চাইছেন না। যদিও তাঁদের সম্পর্কের সমীকরণ প্রকৃত পক্ষে কোন পর্যায়, তা নিয়ে এখনও সিনেপাড়ায় ধোঁয়াশা বর্তমান।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১