Abhishek Bandyopadhyay on Mirzapur: ‘মির্জাপুর’-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Mirzapur movie: বড় পর্দায় ফিরছে মুন্না-কম্পাউন্ডার ‘ব্রোমান্স’, মির্জাপুর নিয়ে খোলসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন ছোট চরিত্রে ফিরতে রাজি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজের অভিজ্ঞতা কেমন? মির্জাপুর: দ্য মুভি-তে কী থাকছে? জেনে নিন বিস্তারিত।

Abhishek Bandyopadhyay on Mirzapur: মির্জাপুর-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়
মির্জাপুর: দ্য মুভি-তে কী থাকছে?Image Credit source: tv9 network

May 06, 2026 | 10:34 AM

ওটিটি দুনিয়ায় ‘মির্জাপুর’ মানেই এক টানটান উত্তেজনা। আর সেই উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল মুন্না ভাইয়া এবং কম্পাউন্ডারের রসায়ন। এবার সেই রসায়নই ফিরছে বড় পর্দায়। অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্প্রতি মুখ খুললেন তাঁদের এই অফ-স্ক্রিন বন্ধুত্ব এবং অন-স্ক্রিন ‘পাগলামি’ নিয়ে।

অনেকেই হয়তো জানেন না, দিব্যেন্দু (Divyenndu) এবং অভিষেক আসলে কলেজ জীবনের বন্ধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক হাসতে হাসতে জানিয়েছেন, “দিব্যেন্দু আর আমি কলেজের দিনগুলো থেকেই ভীষণ ভালো বন্ধু। পর্দায় আমি ওর বন্ধুর চরিত্রেই অভিনয় করেছি, তফাত শুধু একটাই- এই বন্ধুটি মানুষ খুন করতে পারে!” আসলে তাঁদের বাস্তবের বন্ধুত্বের সেই গভীরতাটাই ধরা পড়েছিল ‘মির্জাপুর’-এর প্রতিটি ফ্রেমে। সেই সহজ সমীকরণই দর্শকদের কাছে কম্পাউন্ডার চরিত্রটিকে এত জীবন্ত করে তুলেছিল।

 

অভিষেক, দিব্যেন্দু

কেন ফিরছেন ছোট চরিত্রে?

সিনেমার দুনিয়ায় সাধারণত অভিনেতারা ছোট চরিত্র এড়িয়ে চলতে চান। কিন্তু অভিষেকের ভাবনা একেবারে উল্টো। অনেকে তাঁকে বারণ করেছিলেন এই ‘ক্যামিও’ বা ছোট চরিত্রে ফিরতে। কিন্তু পর্দার ‘কম্পাউন্ডার’ নিজের সিদ্ধান্তে অনড়। তাঁর কথায়, “পর্দায় কতক্ষণ থাকলাম, তার চেয়েও বড় হল দর্শকদের সঙ্গে সংযোগ। একটা ছোট চরিত্র করে যদি বেশি টাকা পাওয়া যায় এবং তার মাধ্যমে দর্শকদের ভালোবাসা ফিরে পাওয়া যায়, তবে ক্ষতি কী?”

মির্জাপুর: দ্য মুভি-তে কী থাকছে?

সবথেকে বড় খবর হল, ‘মির্জাপুর: দ্য মুভি’-তে মুন্না ভাইয়া এবং কম্পাউন্ডার দুজনেই ফিরছেন। অভিষেক নিশ্চিত করেছেন যে, এই আইকনিক জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে। শুটিং সেটের পুরনো স্মৃতি হাতড়ে তিনি বলেন, “সেটে আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করতাম, আড্ডা দিতাম, এমনকি মজা করে একে অপরকে খ্যাপাতামও।” এই নস্টালজিয়া যে বড় পর্দায় ম্যাজিক তৈরি করবে, তা বলাই বাহুল্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শেষবার দেখা গিয়েছে ‘টোস্টার’ (Toaster) ছবিতে একটি বিশেষ চরিত্রে। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর পুনর্মিলন ঘটেছিল। ‘স্ত্রী’ (Stree) ছবির ‘জনা’ এবং ‘ভিকি’ জুটিকে আবার একসঙ্গে দেখে অনুরাগীরা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। এখন ভক্তদের অপেক্ষা শুধু বড় পর্দায় মির্জাপুরের সেই ভয়ানক সুন্দর দুনিয়ায় ফেরার।

 

Follow Us