AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা, হতে পারে বাইপাস; হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী

Sabyasachi Chakraborty: অসুস্থ বাঙালির ফেলুদা। ফেলুদা হিসেবে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্য়ায় ব্যাটন ছাড়ার পর, এই মানুষটাই ধরেছিলেন সেই ধারা। দর্শকের পরবর্তী প্রিয় ফেলুদা হয়ে ওঠেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শুয়ে আছেন ফেলুদা। কেমন আছেন সব্যসাচী? ভয়ের কিছু নেই তো? খোঁজ নিল TV9 বাংলা।

হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা, হতে পারে বাইপাস; হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী
অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
| Updated on: Mar 20, 2024 | 2:12 PM
Share

বুধবার (২০ মার্চ, ২০২৪) সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে। অস্বস্তি এবং বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন রয়েছেন কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “পরীক্ষানিরীক্ষায় হার্টে ব্লকেজ ধরা পড়েছে সব্যসাচী চক্রবর্তীর। পেসমেকার বসানোর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা না হলে হয়তো বাইপাস সার্জারি করাতে হতে পারে। দু’টোর মধ্যে যে কোনও একটা হবে। সব্যসাচীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।”

এ বিষয়ে TV9 বাংলা যোগাযোগ করার চেষ্টা করে অভিনেতার বাড়ির লোকজনের সঙ্গে। তাঁর দুই পুত্র অভিনেতা গৌরব চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীর ফোন বেজে যায়। উত্তর মেলেনি সব্যসাচীর স্ত্রী মিঠু চক্রবর্তীর থেকেও।

সব্যসাচীর ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব পরিচালক-নাট্যব্যক্তিত্ব এবং চিকিৎসক কমলেশ্বর মুখোপাধ্য়ায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, বন্ধুর শারীরিক অবস্থার কথা তিনি কিছুই জানতেন না। পরিচালক অনীক দত্তরও একই কথা। তিনিও জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

গত সপ্তাহে ছেলে-পুত্রবধূ গৌরব-ঋদ্ধিমার ৬ মাসের পুত্র, তথা নাতি ধীরের অন্নপ্রাশনে তদারকির দায়িত্ব দারুণভাবেই পালন করেছিলেন সব্যসাচী। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সবদিকটাই তিনি সামাল দিয়েছিলেন দারুণভাবে। তারপর এই অসুস্থতার খবর আসে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবেরা। TV9 বাংলার থেকে প্রিয় বন্ধুর অসুস্থতার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন অনীক-কমলেশ্বররা।

Follow Us
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?