AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতের পার্টিতে কালো ছোট পোশাকে উদ্দাম নাচ অপরাজিতা আঢ্যর, এ কোন রূপ ‘মা’-এর!

Aparajita Adhya: বাঙালি অভিনেত্রী অপরাজিতা আঢ্য পর্দায় জমিয়ে অভিনয় করেছেন এক সফল মায়ের চরিত্রে। সেই অপরাজিতার এক অন্য রূপ ধরা পড়ল রাতের পার্টিতে। পার্টির আলো-আঁধারিতে ছোট্ট একটি কালো পোশাক পরে উদ্দাম নাচলেন অপরাজিতা। তাঁকে এই রূপে কেউ দেখেননি কোনওদিনই।

রাতের পার্টিতে কালো ছোট পোশাকে উদ্দাম নাচ অপরাজিতা আঢ্যর, এ কোন রূপ 'মা'-এর!
অপরাজিতা আঢ্য।
| Updated on: Apr 29, 2024 | 2:22 PM
Share

‘শিমুল-পারুল’ ছবির নায়িকা অপরাজিতা আঢ্য় এবং আজকের ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালের ‘মা’ অপরাজিতা–মাঝে পেরিয়ে গিয়েছে কয়েক দশক। এক সময়কার বাণিজ্যিক ছবির অভিনেত্রী পরবর্তীকালের দুঁদে অভিনেত্রী হিসেবে সিরিয়াল-সিনেমা-ওয়েব সিরিজ়ের পর্দায় জমিয়ে অভিনয় করেছেন এক সফল মায়ের চরিত্রে। সেই অপরাজিতার এক অন্য রূপ ধরা পড়ল রাতের পার্টিতে। পার্টির আলো-আঁধারিতে ছোট্ট একটি কালো পোশাক পরে উদ্দাম নাচলেন অপরাজিতা। তাঁকে এই রূপে কেউ দেখেননি কোনওদিনই।

সুন্দরী অভিনেত্রীরা সেজেগুজে এসেছিলেন রাতের সেই পার্টিতে। কিন্তু অপরাজিতার পা পরতেই সমস্ত লাইমলাইট যেন তিনিই কেড়ে নিলেন লহমায়। অপরাজিতার পরনে ছিল কালো ছোট জামা। স্লিভলেস। খোলা চুল। অনেকখানি ওজন কমিয়েছেন বোঝাই যাচ্ছে। দেখে চেনাই যায় না। বয়স যেন কমেছে বছর কুড়ি। তিনি নাচতে ভালবাসেন খুব। ডান্স ফ্লোরে তাঁর পা পড়তেই হইচই শুরু। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ‘ডেসি গার্ল’ গানের ছন্দে নেচে তিনিও হয়ে ওঠেন দেসি গার্ল!

এই ভিডিয়োটি পোস্ট হয়েছে ইউটিউবে। এবং অপরাজিতাকে তাঁর এই অবতারে দেখে সকলেই অবাক হয়েছেন খুব। চিরটাকালই প্রাইভেট পার্সন অপরাজিতা। সংসার-পরিবার-শুটিং ফ্লোরেই আটকে থাকে তাঁর জীবন। সেই অপরাজিতাকে ফিল্মি পার্টিতে দেখা যায় না খুব একটা। এবার একটা ব্যতিক্রম ঘটেছে এবং ভিডিয়ো সামনে আসতেই নেটপাড়ায় ঝড়। সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তাঁর এই জীবনীশক্তিকে কুর্নিশ জানিয়েছেন সকলে। যদিও এর মধ্যেও একটা-দুটো কটাক্ষ রয়েছে। পার্টিতে নাচেন অনেক অভিনেত্রীই। কিন্তু অপরাজিতার এই ভিডিয়ো আসার পর এমন ভালবাসা হয়তো সকলে পান না। বোঝাই যায়, অভিনেত্রীকে সকলে ভালবাসেন খুবই। এখানেই তাঁর সার্থকতা।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি