Moumita Pandit: ‘অরুণোদয় বলেছিল তুমি ঐশ্বর্য হতে পারবে না…’, আজ সোশাল মিডিয়ায় কোন ব্যক্তিগত কথা ফাঁস করলেন মৌমিতা?

Rahul Arunoday Banerjee: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালপ্রয়াণের পর গোপন প্রেমের দাবি তুলে আগেই বিতর্কের কেন্দ্রে এসেছিলেন মৌমিতা পণ্ডিত। সেই রেশ কাটতে না কাটতেই ফের তাঁর মুখে রাহুলের নাম! সোশাল মিডিয়ায় প্রয়াত অভিনেতার বলা একটি বিশেষ কথা শেয়ার করে নতুন করে জল্পনা উসকে দিলেন অভিনেত্রী। সহানুভূতির বদলে ধেয়ে এল তীব্র কটাক্ষ।

Moumita Pandit: অরুণোদয় বলেছিল তুমি ঐশ্বর্য হতে পারবে না..., আজ সোশাল মিডিয়ায় কোন ব্যক্তিগত কথা ফাঁস করলেন মৌমিতা?
কী বলেছেন তিনি?

Sep 22, 2026 | 11:55 AM

ফের একবার সোশাল মিডিয়ায় রাহুলের নাম মুখে আনলেন অভিনেত্রী মৌমিতা পন্ডিত। আর এতেই আবারও দানা বেঁধেছে বিতর্ক। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে শাড়ি পরিহিত দুটি ছবি পোস্ট করেন মৌমিতা। ক্যাপশনে তিনি সরাসরি তুলে ধরেন রাহুলের বলা একটি বিশেষ কথা। অভিনেত্রী লিখেছেন, “অরুণোদয় বলেছিল ‘U can’t be aishwarya.but you have to be the best version of Moumita’। অর্থাৎ, ‘তুমি ঐশ্বর্য হতে পারবে না, তবে তোমাকে সেরা মৌমিতা হতে হবে।’ এই বার্তার শেষে তিনি আরও জুড়েছেন, “সেই চেষ্টাই চলেছে, চলছে”

প্রসঙ্গত, কিছুদিন আগেই টিভি নাইন বাংলার কাছে রাহুলের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেছিলেন মৌমিতা। হোলির দিনে রাহুলের আবির মাখানোর একটি ফুটেজ প্রকাশ্যে আসার পর তিনি জানিয়েছিলেন, “আট বছর ধরে আমি হোলি খেলতাম না। আমার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর যে মানসিক ট্রমার মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম, রাহুল আমাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছিল। সুন্দর একটা হলুদ রঙের আয়ুর্বেদিক আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল।”

রাহুলের প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার প্রসঙ্গেও মুখ খুলেছিলেন তিনি। তাঁর স্পষ্ট জবাব ছিল, “ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা ওর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে আমার কাছে আসেনি, এটুকুই বলতে পারি।”

সম্পর্ক প্রকাশ্যে আনার কারণ হিসেবে মৌমিতা বলেছিলেন, “ও যেভাবে হঠাৎ চলে গেল, আমি এখনো প্রতিদিন তার সঙ্গে লড়াই করছি। আমাদের প্রেমটা যদি স্বীকার না করি, তবে রাহুলকে অসম্মান করা হবে। প্রেম তো সবচেয়ে বড় বিপ্লব, আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব আর কিছু হতে পারে না।”

মৌমিতার কথায় তোলপাড় হয় সোশাল মিডিয়ায়। তবে সেই পুরনো বিতর্কিত অধ্যায়ের রেশ কাটতে না কাটতেই এবার রাহুলের বলা কথা শেয়ার করে নেটপাড়ায় তীব্র কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। মন্তব্য বাক্সে উপচে পড়ছে সমালোচনার ঝড়। এক নেটিজেন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “বিশ্বাস করুন আপনাকে আমার ভালো লাগত। কিন্তু আপনি একটা মৃত্যু নিয়ে যেভাবে নিজেকে লাইমলাইটে রাখছেন, তা খুব নিন্দনীয়! আপনি এভাবে ওনাকে ব্যবহার করা বন্ধ করুন। এটা খুব সিক মেন্টালিটি! সবাই এত বারণ করছে, আপনি তাও শুনছেন না! এভাবে আর যাই হোক, আপনি ওনাকে ভালোবাসতেন সেটা প্রমাণ হচ্ছে না।” সমালোচনা এখানেই থেমে থাকেনি। আরেক ব্যবহারকারী অত্যন্ত কড়া ভাষায় মন্তব্য করেছেন, “আর কতদিন রাহুল অরুণোদয়ের নামে ফুটেজ খাবেন? আর তো কেরিয়ারে কোনও লাভ হবে বলে মনে হচ্ছে না।” একদিকে তাঁর দাবি, তিনি শোক সামলে ওঠার চেষ্টা করছেন। অন্যদিকে নেটিজেনদের একাংশের মতে, তিনি স্রেফ প্রচারের আলো পেতে চাইছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us