AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে’, বিয়ে বাড়িতে বিবাহপ্রস্তাব সোহিনীকে

Sohini Sarkar:

'বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে', বিয়ে বাড়িতে বিবাহপ্রস্তাব সোহিনীকে
সোহিনী সরকার।
| Updated on: Jan 23, 2024 | 2:51 PM
Share

সম্প্রতি প্রিয় বান্ধবীর বিয়েতে গিয়েছিলেন সোহিনী সরকার। সেখানে গিয়ে দারুণ আনন্দ করেছেন তিনি। বন্ধুর সঙ্গে জমিয়ে তুলেছেন ছবি। মেরুন রঙের ভেলভেট ব্লাউজ় দেখা যায় তাঁর পরনে। মাথার মাঝখানে সিঁথি করে খোপা বেঁধেছিলেন চুলে। নাকে পরেছিলেন নথ। এবং কপালে টিপ। সোহিনী যে ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া, তাতে তাঁর মুখ দেখা গেলেও তাঁর বান্ধবীর মুখ একেবারেই দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি ট্রোলের মুখেও পড়েছেন। একজন তো তাঁকে বলেই দিয়েছেন যে, তিনি এটা কী করেছেন। বন্ধুর মুখ দেখা যাচ্ছে না। তাঁর মুখ ঢেকে দিয়ে নিজের মুখ দেখাচ্ছেন। কিন্তু সোহিনীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনেকেই। কমেন্ট বক্সেই তাঁকে দিয়ে ফেলেছেন বিয়ের প্রস্তাবও।

সেই ব্যক্তি লিখেছেন, “বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে”। কিন্তু তিনি কীভাবে যাবেন? সাম্প্রতিকতম গুঞ্জন, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই নাকি ‘প্রেমের’ বন্ধনে জড়িয়েছেন সোহিনী। পুজোর সময় থেকেই তাঁদের বিশেষ বন্ধুত্ব নিয়ে গুজব শোনা যাচ্ছে। বিভিন্ন ঘরোয়া আড্ডাতেও তাঁদের একসঙ্গে পাওয়া গিয়েছে। তারপর বেড়াতে গিয়ে শোভন সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন মনের কিছু কথা। অনেকে ধরেই নিয়েছিলেন পরোক্ষভাবে সোহিনীকে প্রেম জাহির করছেন শোভন। যদিও এ ব্যাপারে সরাসরিভাবে কেউই মুখ খোলেননি।

এদিকে সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে তাঁর দীর্ঘদিনের প্রেমিক রণজয় বিষ্ণুর। অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শোভনেরও। শোভনের সঙ্গে গায়িকা ইমন চক্রবর্তীরও প্রেম ছিল একটা সময়। তারপর তাঁর প্রেমিকার তালিকার নাম জোরে স্বস্তিকার। এখন সোহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা