ঘুমের মধ্যেই অঘটন, স্বামীকে হারালেন অভিনেত্রী সুভদ্রা

Tollywood: পুজোর আগে মন খারাপের খবর। অভিনেত্রী শুভদ্রা মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। আচমকাই প্রয়াত অভিনেত্রীর স্বামী ফিরোজ। তাঁদের দুই ছেলে মেয়ে। ছেলে বড় বাইরে থাকেন। আর মেয়ে অনেকটাই ছোট। আর পাঁচটা দিনের মতোই শুরু করেছিলেন দিনটা। কিন্তু হঠাত্‍ যে এমন ঘটে যাবে সেটা কেউ আশাও করেননি।

ঘুমের মধ্যেই অঘটন, স্বামীকে হারালেন অভিনেত্রী সুভদ্রা

| Edited By: উত্‍সা হাজরা

Oct 01, 2024 | 4:15 PM

পুজোর আগে মন খারাপের খবর। অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। আচমকাই প্রয়াত অভিনেত্রীর স্বামী ফিরোজ। তাঁদের দুই ছেলে মেয়ে। ছেলে বড় বাইরে থাকেন। আর মেয়ে অনেকটাই ছোট। আর পাঁচটা দিনের মতোই শুরু করেছিলেন দিনটা। কিন্তু হঠাত্‍ যে এমন ঘটে যাবে সেটা কেউ আশাও করেননি। রবিবার রাতে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে উঠে সকলের সঙ্গে কথাও বলেন। তার পর আচমকা বাড়িতেই স্ট্রোক হয়ে যায় তাঁর। শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় অভিনেত্রীর স্বামীর। ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন তিনি। কথা বলার অবস্থায় নেই। টলিপাড়ার অন্দরে খবর এমনটাই।

বাংলা সিনেমা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ সুভদ্রা। সারা ক্ষণ হাসিখুশি মুখে দেখা যায় তাঁকে। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ তিনি। সোজা কথা সোজা ভাবে বলতেই পছন্দ করেন। পুজোর আগে যে তাঁর জীবনে এমন একটা ঘটনা ঘটে যাবে এমনটা কেউই ভাবতে পারেননি। শুভদ্রার স্বামী আমদাবাদের ব্যবসায়ী। কর্মসূত্রে কলকাতার বাইরেই থাকতেন। শনিবার পরিবারের সকলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। রবিবার বেশ হুল্লোড় করেই কাটান সকলের সঙ্গে। সোমবার কেউ কিছু বোঝার আগেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রসঙ্গত, সুভদ্রাকে অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখেছেন দর্শক। বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে পরে অবশ্য দলত্যাগ করে বেরিয়ে আসেন। টলিপাড়ার অন্দরে এই খবর ছড়িয়ে পড়তেই একে একে অনেকেই গিয়েছেন তাঁর সঙ্গে দেখা করতে।

Loading...
Unable to load recommendations.
Follow Us