AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লুকোচুরির ইতি, এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে?

Adrit-Kaushambi: এই বছরের গোড়াতেই টিভিনাইন বাংলা আপনাদের জানিয়েছিল, খুব শীঘ্রই বিয়ে করছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। যদিও সেই সময় বিয়ের খবর ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন 'দিদিয়া'। তবে সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? অবশেষে খবরে শিলমোহর। সত্যিই বিয়ে করছেন আদৃত ও কৌশাম্বী।

লুকোচুরির ইতি, এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে?
এই বৈশাখেই বিয়ে আদৃত-কৌশাম্বীর, কবে?
| Updated on: Apr 17, 2024 | 9:51 PM
Share

এই বছরের গোড়াতেই টিভিনাইন বাংলা আপনাদের জানিয়েছিল, খুব শীঘ্রই বিয়ে করছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। যদিও সেই সময় বিয়ের খবর ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন ‘দিদিয়া’। তবে সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? অবশেষে খবরে শিলমোহর। সত্যিই বিয়ে করছেন আদৃত ও কৌশাম্বী। প্রখর দাবদাহে যখন সারা শহর জ্বলছে, ঠিক তখনই তাঁদের মনে উঁকি দিতে চলেছে বসন্তের হাওয়া। আগামী ৯ মে বিয়ে করছেন তাঁরা। বাঙালি রীতি মেনেই হবে বিয়ে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে। জোরকদমে চলছে বিয়ের প্রস্তুতি।

যদিও আদৃত এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি। বিয়ের দিনক্ষণ প্রকাশ পেলেও নিজেদের সম্পর্ক এখনও প্রকাশ্যে আনেননি ওঁরা। যদিও প্রেমের বয়স বেশ খানিকটা পার হয়ে গিয়েছে। তাঁদের নিয়ে ট্রোলিংও কম হয় না। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষা কুন্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তাঁরা বুঝি সম্পর্কে রয়েছেন। কিন্তু তার বদলে কৌশাম্বীর এন্ট্রি অনেকেই মেনে নিতে পারেননি। সেই কারণে সামাজিক মাধ্যমে কৌশাম্বীকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। যদিও যত দিন গিয়েছেন ততই প্রেম বেড়েছে তাঁদের। এবার সেই প্রেমই এগচ্ছে আরও একধাপ। তাঁদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।

View this post on Instagram

A post shared by ADRIT ROY (@adritroyfc)

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?