AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালাইকাকে ছাড়তেই জোড়া প্রাপ্তি অর্জুনের! নায়কের জীবনে এলেন কোন দুই সুন্দরী?

বলিউড নায়ক অর্জুন কাপুরের জীবন এখন এমনই রঙিন। আগে মালাইকাই ছিলেন তাঁর জীবনের একমাত্র নারী। আর এখন অর্জুনের দুই হাতে দুই নারী!

মালাইকাকে ছাড়তেই জোড়া প্রাপ্তি অর্জুনের! নায়কের জীবনে এলেন কোন দুই সুন্দরী?
Image Credit: Instagram
| Updated on: Feb 21, 2025 | 3:23 PM
Share

একেই বলে কপাল। একটা গেলেন, আর পেলেন আরও দুটো! একেবারেই বাম্পার লটারি। ঠিক যেমন, মেঘ না চাইতেই জল। আর এখানে তো মেঘ, বৃষ্টি আর সঙ্গে রামধনু! বলিউড নায়ক অর্জুন কাপুরের জীবন এখন এমনই রঙিন। আগে মালাইকাই ছিলেন তাঁর জীবনের একমাত্র নারী। আর এখন অর্জুনের দুই হাতে দুই নারী! ভাবছেন এ আবার কেমন কাণ্ড?

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে প্রকাশ্যে কখনই মুখ খোলেননি অর্জুন। তবে কয়েকমাস আগে এক ফিল্মি পার্টিতে সাংবাদিকদের স্পষ্টই জানিয়ে ছিলেন, তিনি সিঙ্গল। এমনিতেই বলিউডে ছবি তাঁর কম। মালাইকার কল্য়াণে তবুও খবরের শিরোনামে আসতেন অল্প আধটু। সেটাও এখন গায়েব। তবে বলে না, যখন সময় আসে, তখন ভাগ্যের চাকা ঠিক ঘোরেই।

গপ্পোটা আরও একটু বিশদে বলা যাক। উপরের মালাইকা প্রসঙ্গ ছাড়া, আর পুরো গল্পটাই কিন্তু ফিল্মি। আসলে, বহুদিন পর মুক্তি পেয়েছে অর্জুন কাপুরের একটি ছবি। নাম ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। আর এই ছবিতেই একই সঙ্গে রাকুলপ্রীত সিং ও ভূমি পেডনেকরের সঙ্গে প্রেম করবেন অর্জুন। আর এই প্রেম করতে গিয়েই মারাত্মক ফাঁসবেন অর্জুন। শোনা যাচ্ছে, মুক্তি প্রথম দিনে বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি অর্জুনের এই ছবি। ছবির টিমে আসা, শনিবার ও রবিবার হয়তো ভালো ব্যবসা করতে পারে। অর্জুন, ভূমি ও রাকুলদের এই রোমান্টিক কমেডি।

Follow Us