AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ahan Shetty: ফের পর্দায় অ্যাকশন লুকে আহান শেট্টি, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?

Ahan Shetty upcoming movies 2027: 'রুস্তম' এবং 'মিশন রানিগঞ্জ' খ্যাত জনপ্রিয় পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের পরিচালনায় নির্মিত হতে চলেছে এই হাই ভোল্টেজ অ্যাকশন ড্রামা। আগামী ৩০ অক্টোবর থেকে মধ্যপ্রদেশের ভোপালে পুরোদমে শুরু হবে আহানের এই ছবির শুটিং।

Ahan Shetty: ফের পর্দায় অ্যাকশন লুকে আহান শেট্টি, কোন ছবিতে দেখা যাবে অভিনেতাকে?
| Updated on: Oct 29, 2026 | 3:05 PM
Share

‘বর্ডার ২’ ছবির সাফল্যের পর ফের একবার বড় পর্দায় অ্যাকশন লুকে ধরা দিতে প্রস্তুত বলিউড অভিনেতা আহান শেট্টি। খুব শীঘ্রই আহান তাঁর পরবর্তী ছবি “সানকি” (Sanki)-র শুটিং শুরু করতে চলেছেন। ‘রুস্তম’ এবং ‘মিশন রানিগঞ্জ’ খ্যাত জনপ্রিয় পরিচালক টিনু সুরেশ দেশাইয়ের পরিচালনায় নির্মিত হতে চলেছে এই হাই ভোল্টেজ অ্যাকশন ড্রামা। আগামী ৩০ অক্টোবর থেকে মধ্যপ্রদেশের ভোপালে পুরোদমে শুরু হবে আহানের এই ছবির শুটিং।

জ্ঞানেন্দ্র বাসুদেবের গল্পে তৈরি “সানকি” মূল ভাবনায় একটি আবেগঘন প্রেমকাহিনি হলেও, ছবিতে থাকছে বিপুল পরিমাণ অ্যাকশন সিকোয়েন্স। ‘বর্ডার ২’ ছবিতে নজরকাড়া অভিনয়ের পর চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে বেশ সচেতন ও সতর্ক পথ হাঁটছেন আহান। আর সেই ধৈর্যের ফলও মিলেছে হাতেনাতে। ‘সানকি’ ছাড়াও আগামী দিনে তাঁর ঝুলিতে রয়েছে বিক্রম ভাটের ‘১৯২০ কোল্ড উইন্টার’ এবং আরও বেশ কয়েকটি বিগ প্রজেক্ট, যেগুলির শুটিং ২০২৭ সালে শুরু হওয়ার কথা।

৩০ অক্টোবর থেকে অ্যাকশন দৃশ্য ক্যামেরাবন্দি করার আগে ছবির প্রস্তুতি খতিয়ে দেখতে পরিচালক টিনু সুরেশ দেশাই ইতিমধ্যেই এক বিশাল টিম নিয়ে ভোপালে পৌঁছে গিয়েছেন। চিত্রনাট্যের চূড়ান্ত রূপরেখা দেওয়ার কাজ শেষ পর্বের মুখে। তবে ছবির মূল বিষয়বস্তু ও গল্পের রহস্য এখনই প্রকাশ্যে আনতে নারাজ প্রযোজনা সংস্থা। ধাপে ধাপে ছবির বিভিন্ন চমক অনুরাগীদের সামনে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

‘উই দ্য পিপল’, ‘রোরিং রিভার প্রডাকশনস’ এবং ‘পালস অ্যান্ড পিয়ার্স এন্টারটেইনমেন্ট’-এর যৌথ প্রযোজনায় নির্মিত “সানকি” ছবিটি ২০২৭ সালের প্রথমার্ধেই বড় পর্দায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow Us