AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হয়ে যাবে আস্ত ফ্ল্যাট! আরাধ্যার স্কুলের মাস প্রতি মাইনে জানেন?

Aishwarya Rai: যত উঁচু ক্লাস তত বেশি ফিজ। ক্লাস এইট হলেই ফিজ বেড়ে হয়ে যায় ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। ক্লাস টেন অবধি সেই মাইনেই চলে। কিন্তু ১১/১২ ক্লাস হলেই ছাত্র-ছাত্রীদের থেকে যে টাকা নেওয়া হয় তা শুনলে চোখ কপালে উঠবে।

হয়ে যাবে আস্ত ফ্ল্যাট! আরাধ্যার স্কুলের মাস প্রতি মাইনে জানেন?
| Updated on: May 26, 2024 | 1:17 PM
Share

আরাধ্যা বচ্চন– যার রক্তে বইছে বচ্চন পরিবারের রক্ত। বাবা দাদু মা দিদি সবাই সেলেব। সেই স্টারকিডের স্কুলের মাইনে যে আর পাঁচজনের মতো হবে না সেই তো স্বাভাবিক। জানেন আরাধ্যা রাই বচ্চনের স্কুলের মাস গেলে মাইনে কত? আরাধ্যা পড়েন ধিরুবাই অম্বানি আন্তর্জাতিক স্কুলে। অম্বানিদের স্কুল সেটি। এই মুহূর্তে সে রয়েছে মিড স্কুলে। অম্বানির স্কুলের মাইনে চার্ট জানাচ্ছে, এলকেজি থেকে ক্লাস ৭ পর্যন্ত সেই স্কুলে নেওয়া হয় প্রায় ২ লক্ষ টাকা।

যত উঁচু ক্লাস তত বেশি ফিজ। ক্লাস এইট হলেই ফিজ বেড়ে হয়ে যায় ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। ক্লাস টেন অবধি সেই মাইনেই চলে। কিন্তু ১১/১২ ক্লাস হলেই ছাত্র-ছাত্রীদের থেকে যে টাকা নেওয়া হয় তা শুনলে চোখ কপালে উঠবে। প্রতি মাসে নেওয়া হয় নাকি ৯ লক্ষ ৬৫ হাজার! — বলিউড শাদিসের এক প্রতিবেদনের দাবি কিন্তু তেমনটাই। এই মুহূর্তে আরাধ্যার ক্লাস এইট। তাহলে বুঝতেই পারছেন, তাঁর মাস গেলে স্কুলের মাইনে প্রায় পাঁচ লক্ষ। আর কিছু দিন পরেই তা দ্বিগুণ হয়ে যাবে।

কেন এত টাকা নেওয়া হয় ওই স্কুলে? স্টারকিডদের আস্তানা ওই স্কুল। করিনার ছেলে থেকে শাহরুখের মেয়ে– সবাই পড়েছেন ওই স্কুলে। স্টারকিডরা পড়েন তাই সেই স্কুলে রয়েছে কড়া নিরাপত্তা। প্রায় ১ লক্ষ ৩০ হাজার স্কোয়ার ফুটের উপর অবস্থিত ওই স্কুলে রয়েছে সব অত্যাধুনিক সব ধরনের সুযোগ সুবিধে। আব্রাম খান, আজাদ রাও খান, জাহ্নবী কাপুর, সারা আলি খান, সুহানা খান, সারা তেন্ডুলক , নাইসা দেবগণ, অনন্যা পান্ডে– এঁরা সবাই ওই স্কুলেরই ছাত্র-ছাত্রী।

Follow Us