AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে জয়া নেই, খবর পেতেই অমিতাভের সঙ্গে ‘বিশেষ’ আলোচনা করতে জলসায় পৌঁছলেন ঐশ্বর্য?

Aishwarya-Abhishek Divorce: বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে নাকি শ্বশুরবাড়ি ত্যাগ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মায়ানগরীতে কান পাতলে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর সম্পর্ক ভাঙার কথা শোনা যায় ইদানীং। যদিও মুখে কুলুপ সবার। বিতর্কের মাঝে শ্বশুরবাড়ির সামনে ফ্রেমবন্দি ঐশ্বর্য।

বাড়িতে জয়া নেই, খবর পেতেই অমিতাভের সঙ্গে 'বিশেষ' আলোচনা করতে জলসায় পৌঁছলেন ঐশ্বর্য?
| Edited By: | Updated on: Sep 04, 2024 | 3:07 PM
Share

বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না বলে নাকি শ্বশুরবাড়ি ত্যাগ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। মায়ানগরীতে কান পাতলে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যর সম্পর্ক ভাঙার কথা শোনা যায় ইদানীং। যদিও মুখে কুলুপ সবার। তবে পরিবারের প্রত্যেকের আচার আচরণ দেখে অনেকেই ধরে নিয়েছেন যে সব জল্পনাই সত্যি। ননদ শ্বেতা বচ্চনের ছেলে আগস্ত্য নন্দর যখন প্রথম ছবি ‘আর্চিজ’মুক্তি পায় সেই ছবির প্রিমিয়ারে সপরিবারে উপস্থিত হয়েছিলেন তাঁরা।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা, অভিষেক, ঐশ্বর্য, নভ্যা, আরাধ্যা প্রত্যেককেই দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে যে চাপা উত্তেজনা রয়েছে বোঝা গিয়েছিল ছবি দেখেই। তার পর জুনিয়র বচ্চনের সংসার ভাঙার ঘটনা যেন আরও স্পষ্ট হয়ে যায় মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়েতে। সংসার ভাঙার গুঞ্জন যখন তুঙ্গে সে সময় জলসার সামনে ধরা দিলেন ঐশ্বর্য। সঙ্গে ছিল মেয়ে আরাধ্যাও। শোনা যায় অনেক দিন হল নিজের ফ্ল্যাটে আলাদা থাকছেন বচ্চন বাড়ির বউমা। আচমকাই বিগবির বাড়ির সামনে নায়িকাকে দেখে শুরু নতুন প্রশ্ন।

ঘনিষ্ঠ সূত্র বলছে, অমিতাভের সঙ্গে একান্তে কোনও একটি বিষয় নিয়ে আলোচনার করার জন্যই নাকি এ দিন শ্বশুরবাড়িতে এসেছিলেন ঐশ্বর্য। মেয়েকে নিয়ে এসেছিলেন সোজা স্কুল থেকে। বলিসূত্রে খবর, এ দিন বাড়িতে জয়া না থাকার জন্যই শ্বশুরের সঙ্গে দেখা করতে আসেন রাইসুন্দরী। শোনা যায়, শেষ কয়েক মাসে ননদ এবং শাশুড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছিল না তাঁর। শোনা যায়, বিয়ের পর জলসাতেই এসে সংসার পেতেছিলেন ঐশ্বর্য। কিন্তু সেই বাড়িটা মেয়ে শ্বেতার নামে লিখে দেন অমিতাভ। তাঁদের মধ্যে সব সমস্যার সূত্রপাত সেই থেকেই। তবে এই ভিডিয়োর ক্ষেত্রে অনেকেই মনে করেছেন, হয়তো সংসার ভাঙার ঘটনা শুধুই জল্পনা। কিন্তু পরিবারের বাকিদের সঙ্গে তাঁর কোনও সামাজিক অনুষ্ঠানে না যাওয়া জল্পনা তাও থামাচ্ছে না।

Follow Us
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি