শুটিং সেটে গুরুতর জখম অক্ষয় কুমার!

আজকালকার দিনে যেখানে সামান্য অ্যাকশন দৃশ্যেই গ্রিন স্ক্রিন বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার হয়, সেখানে অক্ষয় বরাবরই এর বিরোধী। তিনি মনে করেন, ভিএফএক্স বা এআই ব্যবহারের ফলে অ্যাকশনের আসল রোমাঞ্চটাই হারিয়ে যায়, সবকিছু কৃত্রিম লাগে। তাই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন। তবে এবার সেই পরিশ্রমই তাঁকে বিপদে ফেলেছে।

শুটিং সেটে গুরুতর জখম অক্ষয় কুমার!

Apr 09, 2026 | 7:20 PM

বলিউডের ‘খিলাড়ি’ তিনি। পর্দায় স্টান্ট করার জন্য বডি ডবল বা ভিএফএক্সের (VFX) ধার ধারেন না কোনওদিনই। বয়সকে তুড়ি মেরে আজও দুঃসাহসিক সব অ্যাকশন নিজেই করতে ভালোবাসেন অক্ষয় কুমার। কিন্তু এবার সেই সাহস দেখাতে গিয়েই ঘটেছে বিপত্তি। প্রিয়দর্শনের আগামী ছবি ‘ভূত বাংলা’-র শুটিং সেটে গুরুতর চোট পেলেন অভিনেতা। মাঝ আকাশে ঝুলে কিক মারতে গিয়ে ভারসাম্য হারিয়ে সপাটে মাটিতে আছড়ে পড়লেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই দুশ্চিন্তায় অনুগামীরা।

ঠিক কী ঘটেছিল শুটিং ফ্লোরে?

বৃহস্পতিবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে একটি ‘বিহাইন্ড দ্য সিন’ বা বিটিএস ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ছবির একটি হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। অক্ষয়কে দেখা যাচ্ছে মাঝ আকাশে লাফিয়ে একটি ড্রামাটিক ‘জাম্প কিক’ মারতে। কিন্তু ল্যান্ডিং বা মাটিতে নামার সময় তালগোল পাকিয়ে যায় সবটা। ভারসাম্য হারিয়ে সপাটে মেঝেতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই শুটিং ইউনিটের সদস্যরা তাঁর দিকে ছুটে যান। এই পড়ে যাওয়ার ফলেই শরীরে বেশ চোট পেয়েছেন অভিনেতা।

কেন ভিএফএক্সে আপত্তি অক্ষয়ের?

আজকালকার দিনে যেখানে সামান্য অ্যাকশন দৃশ্যেই গ্রিন স্ক্রিন বা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার হয়, সেখানে অক্ষয় বরাবরই এর বিরোধী। তিনি মনে করেন, ভিএফএক্স বা এআই ব্যবহারের ফলে অ্যাকশনের আসল রোমাঞ্চটাই হারিয়ে যায়, সবকিছু কৃত্রিম লাগে। তাই তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন। তবে এবার সেই পরিশ্রমই তাঁকে বিপদে ফেলেছে।

এবার ছবির মুক্তি নিয়ে বড় আপডেট দিয়েছেন সহ-প্রযোজক একতা কাপুর। আগে ঠিক ছিল ১০ এপ্রিল বড়পর্দায় আসবে এই হরর-কমেডি। কিন্তু এখন জানানো হয়েছে, ছবির মুক্তি পিছিয়ে করা হয়েছে ১৬ এপ্রিল। বক্স অফিসের লড়াইয়ের জন্য এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ বর্তমানে সিনেমা হলে দুর্দান্ত ব্যবসা করছে। একতা কাপুর ইনস্টাগ্রামে জানিয়েছেন, পরিবেশক এবং হল মালিকদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ‘ধুরন্ধর’ এবং ‘ভূত বাংলা’—উভয় ছবিই ব্যবসার জন্য পর্যাপ্ত জায়গা পায়, তাই এই কৌশলগত বদল। ১৬ এপ্রিল রাত ৯টার শো থেকে দর্শক প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে পাবেন।

Follow Us