AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাচ্চা মেয়েটাকে ভন্সালীর হাত থেকে বাঁচায় আলিয়া’, কী ঘটে ‘গাঙ্গুবাই’য়ের সেটে?

Alia Bhatt: সঞ্জয় লীলা ভন্সালী-- বলিউডের নামজাদা পরিচালক তিনি। তাঁর ব্যবহার নিয়ে অতীতে মুখ খুলেছেন অনেকেই। অনেকেরই মতে রাগ নাকি কিছুতেই সংবরণ করতে পারেন না ভন্সালী। অনুরূপ ঘটনা ঘটেছিল তাঁর ছবি 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'র সেটে। আলিয়া যদি না থাকতেন তবে ভন্সালীর কোপে পড়তে হত এক শিশুশিল্পীকে।

'বাচ্চা মেয়েটাকে ভন্সালীর হাত থেকে বাঁচায় আলিয়া', কী ঘটে 'গাঙ্গুবাই'য়ের সেটে?
| Updated on: Aug 24, 2024 | 7:02 PM
Share

সঞ্জয় লীলা ভন্সালী– বলিউডের নামজাদা পরিচালক তিনি। তাঁর ব্যবহার নিয়ে অতীতে মুখ খুলেছেন অনেকেই। অনেকেরই মতে রাগ নাকি কিছুতেই সংবরণ করতে পারেন না ভন্সালী। অনুরূপ ঘটনা ঘটেছিল তাঁর ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সেটে। আলিয়া যদি না থাকতেন তবে ভন্সালীর কোপে পড়তে হত এক শিশুশিল্পীকে। এই ঘটনাই সামনে এনেছেন অভিনেত্রী সীমা পাওয়া, যিনি ওই ছবিতে অভিনয় করেছিলেন শিলার চরিত্রে। তাঁর কথায়, “একটা দৃশ্য ছিল যেখানে এক বাচ্চা মেয়েকে ঘুমোনের ভান করতে হবে। ঘুম থেকে উঠে একটি সংলাপ বলতে হবে। অনেকক্ষণ ধরেই সেই শুটিং চলছিল। তখন রাত তিনটে বাজে। বাচ্চাটিকে যতবার শুইয়ে দেওয়া হচ্ছিল, ও সত্যিকারেরই ঘুমিয়ে পড়ছিল। দু’তিন বার একই ঘটনার পর সঞ্জয় মারাত্মক রেগে যায়। এমন সময়েই আলিয়া ভাটের এন্ট্রি। পরিস্থিতি বেগতিক দেখে বাচ্চাটিকে কাছে নিয়ে ও বলে, “যখনই তোমাকে আমি কোলে টেনে নেব তখনই তুমি তোমার সংলাপটা বলে ফেলবে।”

সীমা যোগ করেন, “আলিয়ার তো কোনও স্বার্থ ছিল না, তবু কিন্তু এগিয়ে এসে এমনটা বলেছিল ও।” আলিয়া স্টারকিড। তাঁর বাবা মহেশ ভাট পরিচালক। দিদি পূজা ভাট অভিনেত্রী। এরকম একটা ফিল্মি পরিবার থেকে আসা আলিয়ার খুব দাম্ভিক হবে, এমনটাই ভেবেছিলেন সীমা। তবে তাঁর সেই আশঙ্কাকে নস্যাৎ করে শিশুর মতো সকলের সঙ্গে মিশতেন আলিয়া। এমনটাই জানিয়েছেন সীমা।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?