AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মা হওয়ার পর থেকে কোন দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে আলিয়ার মনে?

স্ত্রী আর ছোট্ট মেয়ে রাহাকে নাকি এখন শুধুই চোখেই হারান বলিউডের অ্য়ানিম্যাল নায়ক। তবুও আলিয়ার দুশ্চিন্তায় ঘুম আসে না। যতই শুটিং, সিনেমায় ব্যস্ত থাকুন না কেন আলিয়া, মাথায় ঘুরপাক খেতে থাকে, একটাই চিন্তা, কীভাবে এই জটিল পৃথিবীতে, সহজ-সুন্দর একটা জীবন দেবেন মেয়েকে। কোন মূল্যবোধে রাহাকে বড় করে তুলবেন।

মা হওয়ার পর থেকে কোন দুশ্চিন্তা ঘুরে বেড়াচ্ছে আলিয়ার মনে?
| Updated on: Mar 28, 2026 | 12:10 PM
Share

ভালোবেসে বলিউডের প্লেবয় নায়ক রণবীরব কাপুরকে বিয়ে করেছেন আলিয়া ভাট। লোকে বলে, আলিয়া কাপুর পরিবারের ঘরনি হওয়ার পর থেকেই নাকি রণবীর দারুণ বদলে গেছেন। স্ত্রী আর ছোট্ট মেয়ে রাহাকে নাকি এখন শুধুই চোখেই হারান বলিউডের অ্য়ানিম্যাল নায়ক। তবুও আলিয়ার দুশ্চিন্তায় ঘুম আসে না। যতই শুটিং, সিনেমায় ব্যস্ত থাকুন না কেন আলিয়া, মাথায় ঘুরপাক খেতে থাকে, একটাই চিন্তা, কীভাবে এই জটিল পৃথিবীতে, সহজ-সুন্দর একটা জীবন দেবেন মেয়েকে। কোন মূল্যবোধে রাহাকে বড় করে তুলবেন। আর এই প্রশ্নের খোঁজেই দীর্ঘদিন যেন ঘুম আসে না আলিয়ার। সম্প্রতি চেন্নাইয়ে হওয়া এক অনুষ্ঠানে সদগুরুকে পুরোটা বলেই ফেললেন রাহার মা, হ্যাঁ, এখানে তিনি বলিউডের ডাকসাইটে অভিনেত্রী নন, বরং ধরা দিলেন সাধারণ মায়ের অবতারেই।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সদগুরুর সোশাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সদগুরুর সঙ্গে বিশেষ আলপচারিতায় আলিয়া ভাট। সেখানেই আলিয়া কথাবার্তার মাঝে সদগুরুর কাছে জানতে চান, কীভাবে ভালো অভিভাবক হওয়া সম্ভব? সঙ্গে আলিয়া এও জানান, রাহাকে নিয়ে তিনি সব সময়ই দুশ্চিন্তায় ভোগেন।

আলিয়ার এমন প্রশ্নে মুচকি হাসেন সদগুরু। তারপর স্পষ্ট বলেন, যে অভিভাবকরা সবসময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা কখনই ভালো মা-বাবা হতে পারেন না। সঙ্গে আলিয়াকে সদগুরু বলেন, দুশ্চিন্তা করলে, কখনই সন্তান বড় করা যাবে না। তার চেয়ে বরং নিজের ছন্দে বাচ্চাকে বড় হতে দেওয়া উচিত। মা-বাবার উচিত, সন্তানের স্তম্ভ হয়ে থাকা।

Follow Us