AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কে বলেছে গ্র্যান্ড ইভেন্টে বাংলা ব্রাত্য? অম্বানির বিয়ে মাতালো বাংলার ছেলেই 

Ambani Wedding: অম্বানিদের গ্র্যান্ড সেলিব্রেশন ভিডিয়ো এই মুহূর্তে দখল করে নিয়েছে আপনার সামাজিক মাধ্যমে। তাঁদের মেগা উদযাপন এখন ভাইরাল। এরই মধ্যে প্রশ্ন, টলিউড থেকে কারা আমন্ত্রণ পেয়েছেন? এর আগে টিভিনাইন বাংলা জানিয়েছিল রাইমা সেনকে আমন্ত্রণ জানানো হয়েছে রিসেপশনে।

কে বলেছে গ্র্যান্ড ইভেন্টে বাংলা ব্রাত্য? অম্বানির বিয়ে মাতালো বাংলার ছেলেই 
| Updated on: Jul 09, 2024 | 10:23 PM
Share

অম্বানিদের গ্র্যান্ড সেলিব্রেশন ভিডিয়ো এই মুহূর্তে দখল করে নিয়েছে আপনার সামাজিক মাধ্যমে। তাঁদের মেগা উদযাপন এখন ভাইরাল। এরই মধ্যে প্রশ্ন, টলিউড থেকে কারা আমন্ত্রণ পেয়েছেন? এর আগে টিভিনাইন বাংলা জানিয়েছিল রাইমা সেনকে আমন্ত্রণ জানানো হয়েছে রিসেপশনে। কিন্তু শুধুই কি রাইমা? আর কেউ নেই? দক্ষিণী তারকাদের দেখা মিললেও টলিউডের হাজিরা এত কম কেন? এ সব নিয়েই যখন বাঙালি-মনে জমছিল ক্ষোভ, ঠিক তখনই সামনে এল এক মন ভাল করা ভিডিয়ো।

আজ অর্থাৎ মঙ্গলবার অম্বানির ছোট ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। বলিউডের সারা অনন্যা থেকে শুরু করে রণবীর কাপুর– প্রায় সকলেরই উপস্থিতি চোখে পড়েছিল সেই অনুষ্ঠানে। গায়ে হলুদের অনুষ্ঠান আর তাতে গান বাজনা হবে না তা কী করে হয়? আয়োজন ছিল তারও। এই গোটা সময়টা গানে গানে মাতিয়ে রাখলেন তিনি আর কেউ নন, বাংলার সোনার ছেলে, বরাহনগরের ছেলে কুমার শানু। ৯০ দশকের সুপারহিট সব গানে জমিয়ে দিলেন গোটা অনুষ্ঠান। এর আগেও প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। শোনা যাচ্ছে আগামীতেও রয়েছে তাঁর পারফরম্যান্স।

শানুর ওই ভিডিয়োর নীচে পড়েছে একগুচ্ছ কমেন্ট। তাঁর উদাত্ত কণ্ঠের সুপারহিট সব গান শুনে নস্টালজিক নেটিজেন। এক বাক্যে তাঁরা লিখছেন, ‘যতই ৮৪ কোটি দিয়ে জাস্টিন বিবারকে আনা হোক না কেন, বিয়ে বাড়ি শানুর গান ছাড়া হতেই পারে না।” তবে শানু শুধু একা ছিলেন না, ছিলেন তাঁর দীর্ঘদিনের দোসর উদিত নারায়ণও। দু’জনের যুগলবন্দিতে জমে গেল গায়ে হলুদের অনুষ্ঠান।

দেখুন সেই ভিডিয়ো

Follow Us