AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amitabh Bachchan: একটা ফোন অমিতাভ বচ্চনের, সঙ্গে সঙ্গে পাঠালেন ১৫ কোটি! কীসের জন্য রাত তিনটেয় এত মরিয়া হয়ে উঠেছিলেন বিগ বি?

House of Abhinandan Lodha Ayodhya: অযোধ্যায় ১৫ কোটি টাকার জমি কেনার জন্য স্বয়ং ‘বিগ বি’ যোগাযোগ করেছিলেন রিয়েল এস্টেট সংস্থা ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ (HoABL)-এর প্রতিষ্ঠাতা তথা সিএমডি অভিনন্দন লোধার সঙ্গে। সম্প্রতি এক অনুষ্ঠানে বর্ষীয়ান সুপারস্টারের সঙ্গে তাঁর সেই চমকপ্রদ কথোপকথনের স্মৃতি শেয়ার করলেন লোধা।

Amitabh Bachchan: একটা ফোন অমিতাভ বচ্চনের, সঙ্গে সঙ্গে পাঠালেন ১৫ কোটি! কীসের জন্য রাত তিনটেয় এত মরিয়া হয়ে উঠেছিলেন বিগ বি?
| Updated on: Jul 08, 2026 | 2:11 PM
Share

২০২৪ সালের জানুয়ারি মাসে রাম মন্দিরের ঐতিহাসিক উদ্বোধনের ঠিক আগেই অযোধ্যার ‘দ্য সরায়ু’ প্রকল্পে ১০,০০০ বর্গফুটের প্রথম প্লটটি কিনেছিলেন অমিতাভ বচ্চন। তবে রাম নগরীতে নিজের সম্পত্তির পরিধি বাড়াতে তিনি যে কতটা আগ্রহী, তা প্রমাণ হল সম্প্রতি। অযোধ্যায় ১৫ কোটি টাকার জমি কেনার জন্য স্বয়ং ‘বিগ বি’ যোগাযোগ করেছিলেন রিয়েল এস্টেট সংস্থা ‘দ্য হাউস অফ অভিনন্দন লোধা’ (HoABL)-এর প্রতিষ্ঠাতা তথা সিএমডি অভিনন্দন লোধার সঙ্গে। সম্প্রতি এক অনুষ্ঠানে বর্ষীয়ান সুপারস্টারের সঙ্গে তাঁর সেই চমকপ্রদ কথোপকথনের স্মৃতি শেয়ার করলেন লোধা।

২০২৬ সালের ‘হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া নেক্সট রিয়েল এস্টেট সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে অভিনন্দন লোধা জানান, ২০২৩ সালের শেষের দিকের এক রাতে ঘটেছিল এই ঘটনা। লোধা তখন অস্ট্রেলিয়ায় ছিলেন। সেখানে তখন ভোর রাত প্রায় ৩টে।

সেই মুহূর্তটি স্মরণ করে অভিনন্দন লোধা বলেন, “আমার ফোনে কয়েকটা মিসড কল এসেছিল। তারপর একটা মেসেজ ঢোকে, যাতে লেখা ছিল— ‘আমি অমিতাভ বচ্চন বলছি, সুবিধা মতো দয়া করে একবার ফোন করবেন।’ মেসেজটা দেখামাত্রই আমি আক্ষরিক অর্থেই বিছানা ছেড়ে উঠে দাঁড়াই এবং সঙ্গে সঙ্গে ওনাকে ফোন ব্যাক করি।”

লোধা আরও জানান, “উনি আমাকে ফোনে বলেন, ‘অভিনন্দনজি, আমি উত্তরপ্রদেশের ছেলে, আর আমি পবিত্র নগরী অযোধ্যায় জমি কিনতে চাই।’ জবাবে আমি ওনাকে বলি, ‘অবশ্যই স্যার, আমরা আপনার জন্য ব্যবস্থা করে দেব।'”

কথোপকথন চলাকালীন বচ্চন প্রথমেই জমির দাম জানতে চান। লোধা বলেন, “আমি ওনাকে বলেছিলাম, ‘আপনার সঙ্গে আমি দাম নিয়ে কীভাবে কথা বলতে পারি?’ উনি তখন জানান যে তিনি ১৫,০০০ বর্গফুটের একটি প্লট কিনতে চান। আমি ওনাকে হিসাব দিয়ে বলি যে এর দাম প্রায় ১৫ কোটি টাকার মতো হতে পারে। অবাক করার মতো বিষয় হল, ঠিক তার পরের দিনই উনি আমাকে ১৫ কোটি টাকা পাঠিয়ে দেন!”

রিয়েল এস্টেট সংস্থা ‘হাউস অফ অভিনন্দন লোধা’ (HoABL) এই বছরের মার্চ মাসেই উত্তরপ্রদেশের অযোধ্যায় ২.৬৭ একর জমি ৩৫ কোটি টাকায় সলমন বা শাহরুখের মতো তারকাদের টেক্কা দিয়ে অমিতাভ বচ্চনের কাছে বিক্রি করেছে। সংস্থার একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই বড় চুক্তিটি সম্পন্ন করেছেন অমিতাভের সংস্থা ‘এবি কর্পোরেশন লিমিটেড’-এর ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব।

নতুন কেনা এই জমিটি HoABL-এর ৭৫ একরের বিলাসবহুল প্রকল্প ‘দ্য সরায়ু’-র ঠিক পাশেই অবস্থিত। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও ‘দ্য সরায়ু’ প্রজেক্টে জমি কিনেছিলেন বিগ বি। HoABL-এর মাধ্যমে অযোধ্যায় এটি বচ্চনের তৃতীয় বিনিয়োগ এবং সামগ্রিকভাবে চতুর্থ সম্পত্তি। এছাড়া, আলিববাগের ‘সোল দে আলিববাগ’ প্রজেক্টেও ১০,০০০ বর্গফুটের একটি প্লট কিনে রেখেছেন শাহেনশা।

HoABL-এর চেয়ারম্যান অভিনন্দন লোধা এই প্রসঙ্গে বলেন, “শ্রী বচ্চনের এই বিনিয়োগ প্রমাণ করে যে, জমি হল এমন এক দীর্ঘমেয়াদী সম্পদ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মূল্য ধরে রাখে। অযোধ্যার প্রতি এই আস্থা আসলে বহু প্রজন্মের এক যৌথ উত্তরাধিকার।”

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন