বচ্চন পরিবারে শোকের ছায়া, কাছের মানুষ হারালেন অমিতাভ

যে কোনও কঠিন পরিস্থিতিকে হাসি মুখে সামলানোর এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর মধ্যে। বন্ধুর স্মৃতিচারণা করে অমিতাভ লেখেন, “আর একজন প্রিয় বন্ধুকে হারালাম। ও এমন একজন মানুষ ছিল যে সব সময় কঠিন সমস্যার সহজ সমাধান খুঁজে বের করত। ওর উপস্থিতিই ছিল পজিটিভিটিতে ভরা। বিশ্বাসই করতে পারছি না যে ও আর নেই।”

বচ্চন পরিবারে শোকের ছায়া, কাছের মানুষ হারালেন অমিতাভ

|

Mar 13, 2026 | 1:10 PM

শোকের ছায়া কাটছেই না বচ্চন পরিবারে। গত বছর ‘বীরু’ তথা ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছিলেন বলিউডের ‘জয়’। সেই শূন্যস্থান পূরণ হওয়ার আগেই ফের এক প্রিয় বন্ধুকে হারালেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক শোকবার্তায় নিজের কাছের মানুষের চলে যাওয়ার খবর জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা।

নিজের পোস্টে অমিতাভ লিখেছেন, তাঁর এই বন্ধু ছিলেন স্নেহ আর অফুরন্ত ভালোবাসার আধার। যে কোনও কঠিন পরিস্থিতিকে হাসি মুখে সামলানোর এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর মধ্যে। বন্ধুর স্মৃতিচারণা করে অমিতাভ লেখেন, “আর একজন প্রিয় বন্ধুকে হারালাম। ও এমন একজন মানুষ ছিল যে সব সময় কঠিন সমস্যার সহজ সমাধান খুঁজে বের করত। ওর উপস্থিতিই ছিল পজিটিভিটিতে ভরা। বিশ্বাসই করতে পারছি না যে ও আর নেই।”

প্রিয়জনদের একে একে বিদায় নেওয়া যে অমিতাভকে মানসিকভাবে একা করে দিচ্ছে, তা তাঁর লেখাতেই স্পষ্ট। হাহাকার মেশানো কণ্ঠে বিগ বি লিখেছেন, “একে একে সবাই চলে যাচ্ছ।” উল্লেখ্য, কয়েক মাস আগে ধর্মেন্দ্রর প্রয়াণের পর অমিতাভ লিখেছিলেন, ‘ধরমজি ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ’। সেই স্মৃতি টাটকা থাকতেই এই নতুন বিয়োগব্যথা তাঁকে আরও স্তব্ধ করে দিয়েছে।

অমিতাভের এই যন্ত্রণার দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন অগুণতি ভক্ত। সমাজমাধ্যমে সমবেদনার ঢল নেমেছে। কেউ লিখেছেন, “ঈশ্বর আপনাকে এই কঠিন শোক সইবার শক্তি দিন।” আবার কেউ প্রার্থনা করেছেন প্রয়াত আত্মার চিরশান্তির জন্য। বার্ধক্যের এই সন্ধিক্ষণে এসে বারবার প্রিয়জনদের বিদায় জানানো যে কতটা যন্ত্রণাদায়ক, অমিতাভের পোস্টটি যেন সেই একাকীত্বেরই প্রতিচ্ছবি।

 

Follow Us