AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP leader Shamik Bhattacharya: ‘অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ফিরবে না!’, শমীকের মন্তব্য কানে যেতেই পাল্টা জবাব অভিনেতার, কী বললেন?

Anupam Kher reaction to Shamik Bhattacharya after Bengal Election 2026 results: এই আবহেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হল মজাদার অথচ শোরগোল ফেলে দেওয়া এক পরিস্থিতি। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শমীক টেনে আনলেন বলিউড অভিনেতা অনুপম খেরের ‘টাক’-এর প্রসঙ্গ, আর তার পাল্টা জবাব দিতেও দেরি করলেন না অভিনেতা।

BJP leader Shamik Bhattacharya: 'অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ফিরবে না!', শমীকের মন্তব্য কানে যেতেই পাল্টা জবাব অভিনেতার, কী বললেন?
| Updated on: May 07, 2026 | 2:04 PM
Share

২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য রাজনীতিতে এখন তপ্ত বাতাবরণ। এই আবহেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হল মজাদার অথচ শোরগোল ফেলে দেওয়া এক পরিস্থিতি। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে শমীক টেনে আনলেন বলিউড অভিনেতা অনুপম খেরের ‘টাক’-এর প্রসঙ্গ, আর তার পাল্টা জবাব দিতেও দেরি করলেন না অভিনেতা।

ঠিক কী বলেছিলেন শমীক ভট্টাচার্য?

পনেরো বছরের তৃণমূল জমানার অবসানের পর বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন। জয়ের উচ্ছ্বাসে তৃণমূলকে বিঁধতে গিয়ে তিনি বলেন, “আকাশ মাটিতে নেমে আসতে পারে, সমুদ্র আকাশে উঠে যেতে পারে, এমনকি অনুপম খেরের মাথায় চুলও গজাতে পারে, কিন্তু বাংলায় তৃণমূলের আর ক্ষমতায় ফেরা সম্ভব নয়।”

শমীকের এই মন্তব্যের ভিডিওটি নজর এড়ায়নি অনুপম খেরের। নিজের স্বভাবসিদ্ধ রসবোধ বজায় রেখেই ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। অভিনেতা বলেন, “আরে ভাইয়া জি! আমি আপনার কী ক্ষতি করলাম? আপনি কেন চাইছেন যে আমার মাথায় আবার চুল গজাক? আমি তো কোনওদিন চাই না, এ জন্মেও চাই না!”

View this post on Instagram

A post shared by Anupam Kher (@anupampkher)

অভিনেতার এই বুদ্ধিদীপ্ত ও হাসিখুশি প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে সাধারণ নেটিজেন— সকলেই অনুপমের রসবোধের প্রশংসায় পঞ্চমুখ। জনৈক অনুরাগী লিখেছেন, “উনি আপনাকে এবং মোদীজিকে এতটাই ভালোবাসেন যে আবেগের বশে এমন উদাহরণ দিয়ে ফেলেছেন।”

এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমাটি। তৃণমূল শাসনকালে ছবিটি বাংলায় মুক্তি পেতে নানা বাধার সম্মুখীন হয়েছিল। এই ছবিতে মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের এবং ‘গোপাল পাঁঠা’-র চরিত্রে দেখা গেছে টলিউড অভিনেতা সৌরভ দাসকে। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই সৌরভ দাস ছবিটিকে বাংলায় মুক্তি দেওয়ার জন্য পুনরায় আবেদন জানিয়েছেন। শুক্রবার গোটা বাংলায় ফের মুক্তি পাচ্ছে দ্য বেঙ্গল ফাইলস।

Follow Us
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
খবর পেয়েই তালা খুলতে ছুটলেন BJP-র জয়ী প্রার্থী
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
তৃণমূল হারতেই সাহস করে সব বলে দিলেন অভিষেকের প্রতিবেশীরা
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
'শওকত-জাহাঙ্গীরের মতো অপরাধীদের বাঁচাতে ব্যস্ত ছিলেন অভিষেক'
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
ন্য়াজাটে রাতভর শাহজাহান বাহিনীর তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য় কমিশনকে ধন্য়বাদ শুভেন্দুর
অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য় কমিশনকে ধন্য়বাদ শুভেন্দুর
আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকটিস করব: মমতা
আমি, চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকটিস করব: মমতা