Anushka Virat: অবশেষে বড় পর্দায় একসঙ্গে বিরাট-অনুষ্কা? বলিউডের কোন ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলে দেখা যাবে তাঁদের?

Bollywood News: রিয়েল লাইফ জুটি এবার রিল লাইফে? ব্লকবাস্টার এক ছবির হাত ধরে কি বড় পর্দায় একসঙ্গে ম্যাজিক দেখাবেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা? জল্পনা উসকে দিলেন খোদ ছবির প্রযোজক! কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

Anushka Virat: অবশেষে বড় পর্দায় একসঙ্গে বিরাট-অনুষ্কা? বলিউডের কোন ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলে দেখা যাবে তাঁদের?
কী বলেছেন তিনি?

Sep 11, 2026 | 9:15 AM

বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)— এই জুটির নাম শুনলেই ফ্যানদের উৎসাহ কয়েক গুণ বেড়ে যায়। নিম করোলি বাবার জীবনের উপর তৈরি সুপারহিট ছবি ‘হনুমান অংশ’-এর সিক্যুয়েলে কি এবার দেখা যাবে তাঁদের? বক্স অফিসে তুমুল সাফল্যের পর এই ছবির নির্মাতারা এবার আরও বড় চমকের প্রস্তুতি নিচ্ছেন।

কী চমক আসতে চলেছে?

তিন ভাগে আসছে নিম করোলি বাবার গল্প

বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’ ২০২৬ সালের অন্যতম বড় সারপ্রাইজ। রিলিজের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উন্মাদনা দেখা গিয়েছে। খুব সাধারণ ভাবে শুরু করলেও, ভারতে ইতিমধ্যেই ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। অভাবনীয় সাফল্যের পরেই নির্মাতারা একে ট্রিলজি হিসেবে বড় পর্দায় আনার কথা ভেবেছেন। ছবির সহ-প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন, প্রথম ছবিতে উত্তরাখণ্ডের কৈঁচি ধামে নিম করোলি বাবার জীবনের প্রথম দিকটা দেখানো হয়েছে। দ্বিতীয় পার্টেও তাঁর জীবনের এই অধ্যায়টি নিয়ে আরও গভীরে গিয়ে গল্প বলা হবে।

বিরুষ্কা থেকে জুলিয়া রবার্টসের চমক

বিরাট ও অনুষ্কা যে নিম করোলি বাবার কত বড় ভক্ত, সে কথা প্রায় সকলেরই জানা। বহুবার তাঁদের একসঙ্গে কৈঁচি ধামে যেতে দেখা গিয়েছে। তাহলে কি ‘হনুমান অংশ’-এর আগামী পার্টে তাঁদের স্পেশাল কেমিও থাকছে? নম্রতা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির আগামী ছবিগুলোতে কেমিও করার জন্য বিরাট-অনুষ্কা থেকে শুরু করে হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসের মতো পরিচিত মুখদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরাও এই ছবি নিয়ে আগে থেকেই বেশ ওয়াকিবহাল। তাই বড় পর্দায় আচমকা এই জুটিকে দেখা গেলে অবাক হওয়ার কোনও কারণ নেই।

গ্লোবাল ক্যানভাসে তৃতীয় পার্ট

ছবির তৃতীয় ভাগটি আরও বড় স্কেলে তৈরি হতে চলেছে। নম্রতা জানান, নিম করোলি বাবার আধ্যাত্মিক শক্তি ঠিক কীভাবে বিদেশিদের টেনে এনেছিল, সেটাই থাকবে তিন নম্বর ছবিতে। অ্যাপলের স্টিভ জবস, ফেসবুকের মার্ক জুকেরবার্গ থেকে শুরু করে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসির মতো বিশ্বখ্যাত মানুষেরা কীভাবে তাঁর দ্বারা প্রভাবিত হয়েছিলেন, সেই গল্পই ফুটে উঠবে সেখানে। তবে এখনই এর শ্যুটিং শুরু হচ্ছে না। গত দেড় বছর টানা কাজ করার পর গোটা টিম এখন বেশ ক্লান্ত। তাই আগামী অন্তত ৯০ দিন একটা ব্রেক নেওয়ার পর ফের নতুন উদ্যমে কাজ শুরু হবে বলে ঠিক করা হল।

Loading...
Unable to load recommendations.
Follow Us