AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরে নতুন বউ ওদিকে প্রাক্তন সমানে… মারাত্মক রেগে গেলেন আরবাজ!

Arbaaz Khan: সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। ঘরে তাঁর স্ত্রী সুরহা খান। প্রায় ১৮ বছরের বয়সের ফারাক তাঁদের। এরই মধ্যে প্রাক্তন কিনা 'যা নয় তাই' বলে যাচ্ছে!

ঘরে নতুন বউ ওদিকে প্রাক্তন সমানে... মারাত্মক রেগে গেলেন আরবাজ!
মারাত্মক রেগে গেলেন আরবাজ!
| Edited By: | Updated on: Feb 09, 2024 | 10:42 PM
Share

সদ্য বিয়ে করেছেন আরবাজ খান। ঘরে তাঁর স্ত্রী সুরহা খান। প্রায় ১৮ বছরের বয়সের ফারাক তাঁদের। এরই মধ্যে প্রাক্তন কিনা ‘যা নয় তাই’ বলে যাচ্ছে! সবটা দেখে মারাত্মক রেগে গেলেন আরবাজ খান। তাঁর মতে প্রাক্তন প্রেমিকা জর্জিয়া আন্দ্রেয়ানি যা বলেছেন তাঁকে নিয়ে, তাঁদের সম্পর্ককে নিয়ে, তা মোটেও সঠিক নয়। আরবাজের কথায়, “কিছু সাক্ষাৎকারে ও বলেছে শেষ পর্যন্ত নাকি আমাদের মধ্যে সম্পর্ক ঠিক ছিল যা মোটেও সত্য নয়। আমার খারাপ লাগছে বলতে কিন্তু সত্যিটা হল প্রায় দুই বছর আগেই আমাদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে। সুরহার সঙ্গে অনেক পড়ে দেখা হয়েছে আমার। এর পরেই বিয়ের সিদ্ধান্ত নিই আমরা।”

তিনি যোগ করেন, “বলা হচ্ছে বিয়ের ঠিক আগে নাকি আমি ব্রেকআপ করেছি। না, এই টাইমিংটাও ঠিক নয়। যা বলা হচ্ছে তা ভুল। যদি দুই বছর আগে কারও বিচ্ছেদ হয়ে যায় তবে তা নিয়ে সে সময় কেন কিছু বলা হয়নি? কেন এখন বলা হচ্ছে?” প্রসঙ্গত, গত ডিসেম্বরে সুরহার সঙ্গে বিয়ে হয় আরবাজের। খুব ছোট আয়োজন করা হয়েছিল সেই বিয়ের। হাজির ছিলেন খান পরিবারের কাছের মানুষেরা। সুরহার আগে মালাইকা অরোরার সঙ্গে বিয়ে হয়েছিল আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাঁদের। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। মালাইকা অরোরা এখন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?