AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গলছে বরফ, জিতুর কাছে ফিরছেন? মুখ খুললেন নবনীতা

Tollywood Gossip: গত বছর পুজোর সময় থেকেই জিতুর সঙ্গে নানা পুরনো ছবি ও ভিডিয়ো পোস্ট করতে শুরু করেছেন নবনীতা। সম্প্রতি তাঁদের পাহাড় ভ্রমণের এক পুরনো রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করতেই শুরু হয়েছে আলোচনা।

গলছে বরফ, জিতুর কাছে ফিরছেন? মুখ খুললেন নবনীতা
জিতু-নবনীতা।
| Updated on: Feb 20, 2024 | 7:26 PM
Share

জিতু কামাল ও নবনীতা দাসের বিচ্ছেদের খবর নিয়ে গত বছর কম আলোচনা হয়নি। জিতুর সঙ্গে মতের মিল হচ্ছে না, এই মর্মে একটা বড় পোস্ট লিখে সামাজিক মাধ্যমে বিচ্ছেদের খবর প্রথম জানান নবনীতাই। এর পর কেটেছে বহু দিন। স্ব স্ব খেত্রে নিজেরা এগিয়ে গেলেও কি আবারও পিছু টানছে অতীত? জিতুর কাছে ফিরতে চাইছেন তাঁর প্রাক্তন স্ত্রী?

গত বছর পুজোর সময় থেকেই জিতুর সঙ্গে নানা পুরনো ছবি ও ভিডিয়ো পোস্ট করতে শুরু করেছেন নবনীতা। সম্প্রতি তাঁদের পাহাড় ভ্রমণের এক পুরনো রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করতেই শুরু হয়েছে আলোচনা। নবনীতা কী ভাবছেন তা জানতেই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে কী উত্তর মিলল? নবনীতার কথায়, “এরকম কিছু তো পরিকল্পনা নেই। যখন যা মনে হয়েছে, যা অনুভব করেছি, সেগুলোই সামাজিক মাধ্যমের পাতায় শেয়ার করেছি। এ ক্ষেত্রেও তাই।” বহুদিন হয়ে গিয়েছে জিতুর সঙ্গে যোগাযোগ নেই তাঁর। অন্তত এমনটাই দাবি অভিনেত্রীর। আইনি পথে বিচ্ছেদের প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে অনেকটাই। তবু নস্টালজিয়া কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। আর জিতু? আজও কি তাঁর ব্লক লিস্টেই রয়ে গিয়েছেন নবনীতা। খানিক চুপ করে নবনীতা বললেন, “আমি ওর কোনও পোস্ট দেখতে পাই না, তাই মনে হয় ব্লক করেই রেখেছে।” ওদিকে গতকাল অর্থাৎ সোমবার একটি পোস্ট করেছেন জিতুও। তিনি লিখেছেন, “কাউকে বোকা বানিয়ে উপরে ওঠার সময়, তার সঙ্গে অন্তত খারাপ ব্যবহার করো না, কারণ নিচে নামার পথে, তার সাথে আবার দেখা হবে..!”

নবনীতার সঙ্গে জিতুর বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল নান মন্তব্য। শোনা গিয়েছিল পরকীয়ায় জড়িয়ে পড়েছেন নবনীতা। পরবর্তীতে যদিও নবনীতা দাবি করেন, সেই ব্যক্তি তাঁর বন্ধু। অন্যদিকে কাজের ক্ষেত্রে এই মুহূর্তে বড় পর্দায় কাজ করছেন জিতু। আর নবনীতার ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন আগে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত