‘শেষটা মেনে নিতে হয়’,মানসিক ভাবে বিপর্যস্ত অর্জুন কাপুর?

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট অথচ গভীর বার্তা শেয়ার করেছেন অর্জুন। যেখানে লেখা ছিল, "সবকিছুর শেষটা মেনে নিতে শিখুন। এমনকি সেই শেষটা যদি আপনার মনের মতো নাও হয়, তবুও সেটাকে গ্রহণ করাই দস্তুর।" ব্যস, এইটুকু লেখাতেই শুরু হয়েছে জল্পনার পাহাড়। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন। অনেকেরই প্রশ্ন, তবে কি মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণটা সত্যিই বদলে গিয়েছে? নাকি বলিউডে নিজের নড়বড়ে কেরিয়ার নিয়ে কোনও ইঙ্গিত দিতে চাইলেন অভিনেতা?

শেষটা মেনে নিতে হয়,মানসিক ভাবে বিপর্যস্ত অর্জুন কাপুর?
বিপর্যস্ত অর্জুন কাপুর?

Apr 10, 2026 | 12:51 PM

সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই ট্রোলিংয়ের শিকার হতে হয় তাঁকে। কখনও কেরিয়ার, কখনও আবার ব্যক্তিগত জীবন নিয়ে ধেয়ে আসে নানা কটাক্ষ। তবে এবার কোনও পালটা জবাব নয়, বরং অভিনেতা অর্জুন কাপুরের একটি রহস্যময় পোস্ট দেখে রীতিমতো চিন্তায় পড়েছেন তাঁর অনুরাগীরা। ঠিক কী হয়েছে বনি-পুত্রের? কেন তিনি হঠাৎ শেষের কথা বলছেন? বৃহস্পতিবার রাত থেকেই এই নিয়ে উত্তাল বলিউড।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট অথচ গভীর বার্তা শেয়ার করেছেন অর্জুন। যেখানে লেখা ছিল, “সবকিছুর শেষটা মেনে নিতে শিখুন। এমনকি সেই শেষটা যদি আপনার মনের মতো নাও হয়, তবুও সেটাকে গ্রহণ করাই দস্তুর।” ব্যস, এইটুকু লেখাতেই শুরু হয়েছে জল্পনার পাহাড়। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন। অনেকেরই প্রশ্ন, তবে কি মালাইকা অরোরার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণটা সত্যিই বদলে গিয়েছে? নাকি বলিউডে নিজের নড়বড়ে কেরিয়ার নিয়ে কোনও ইঙ্গিত দিতে চাইলেন অভিনেতা?

অর্জুনের জীবনে চড়াই-উতরাই নতুন কিছু নয়। কিছুদিন আগেই প্রয়াত মা মোনা শৌরীর জন্মদিনে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। সেখানেও জীবনের কঠিন সময়ের কথা ফুটে উঠেছিল। তিনি লিখেছিলেন, “মা তোমাকে খুব মিস করছি। জীবনটা ইদানীং বড্ড নিষ্ঠুর মনে হচ্ছে। তবে আমি হার মানার পাত্র নই। আগে অনেক লড়াই করেছি, আবারও ঘুরে দাঁড়াব।” নিজের জীবনের প্রতি পদে মায়ের অভাব অনুভব করেন অর্জুন, আর সেই শোকের মাঝেই এই নতুন স্টোরি রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। অভিনেতার মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত ভক্তরা।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, তাঁকে উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হয়। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে যা কিছু লেখা হয়, তার বেশিরভাগটাই ভিউ পাওয়ার নেশায় করা হয়। কেরিয়ারের শুরুর দিকে ট্রোলিংকে গুরুত্ব না দিলেও এখন বিষয়টি তাঁকে ভাবায়। বিশেষ করে কোভিডের সময় থেকে নেপোটিজম ইস্যুতে তাঁকে বারবার ‘বলির পাঁঠা’ করা হয়েছে বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা।

মালাইকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন হোক বা বড় পর্দায় ব্যর্থতা—অর্জুন বরাবরই শান্ত থেকেছেন। কিন্তু এবারের এই ‘এন্ডিং’ বা ‘সমাপ্তি’র বার্তা ঠিক কোন দিকে ইঙ্গিত করছে, তা নিয়ে ধন্দ কাটছে না। তবে অনুরাগী থেকে সমালোচক, সবাই এখন অপেক্ষা করছেন অর্জুনের থেকে ভালো কোনও খবর পাওয়ার। অর্জুন কি পারবেন নতুন করে শুরু করতে? সেই উত্তর সময় বলবে।

Follow Us