AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুপি চুপি বিয়ে সারলেন বাদশা? গান বিতর্কের মাঝেই ছবি ভাইরাল

মহিলা কমিশনের চোখ রাঙানির মাঝে পড়ে বিপাকে। বাদশার বিরুদ্ধে একের পর এক সমন তলব। কিন্তু এরই মাঝে ভাইরাল হল বাদশার বিয়ের ছবি। জানা গিয়েছে, পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির গলাতেই নাকি মালা দিয়েছেন বাদশা!

চুপি চুপি বিয়ে সারলেন বাদশা? গান বিতর্কের মাঝেই ছবি ভাইরাল
| Updated on: Mar 24, 2026 | 2:44 PM
Share

দেখুন কাণ্ড! একে তো চটুল গান বিতর্কে জেরবার গায়ক বাদশা। মহিলা কমিশনের চোখ রাঙানির মাঝে পড়ে বিপাকে। বাদশার বিরুদ্ধে একের পর এক সমন তলব। কিন্তু এরই মাঝে ভাইরাল হল বাদশার বিয়ের ছবি। জানা গিয়েছে, পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল ইশা রিখির গলাতেই নাকি মালা দিয়েছেন বাদশা!

খবরের সূত্রপাত ইশা রিখির মা পুনম রিখির একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। সম্প্রতি তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে বাদশা এবং ইশাকে বিয়ের প্রথাগত আচার-অনুষ্ঠান পালন করতে দেখা যাচ্ছে। উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও।

ভাইরাল হওয়া ছবিগুলোতে বাদশাকে দেখা গিয়েছে বাদামী রঙের কুর্তা এবং সোনালি পাগড়িতে। অন্যদিকে, ইশা সেজেছিলেন সাবেকি লাল রঙের সালোয়ার কামিজে। বেশ কিছু ছবিতে দুজনকে মালাবদল করা অবস্থায় দেখা গিয়েছে, আবার কিছু ছবিতে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁদের।

View this post on Instagram

A post shared by POONAM RIKHI (@poonamrikhi6)

তবে বিয়ে নিয়ে এখন পর্যন্ত বাদশা বা ইশা— কারোর পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। নেটিজেনদের একাংশের মতে, এটি হয়তো কোনও মিউজিক ভিডিওর শুটিংয়ের ছবিও হতে পারে। যদিও ছবির ঘরোয়া পরিবেশ অন্য কথা বলছে।

বাদশা এবং ইশা গত চার বছর ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন বলে খবর। শোনা যায়, এক বন্ধুর বাড়ির পার্টিতে তাঁদের প্রথম আলাপ এবং সেখান থেকেই প্রেমের সূত্রপাত। পাঞ্জাবি ছবির জগতে ইশা বেশ পরিচিত মুখ। ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাঁটান দে’ ছবির মাধ্যমে তাঁর হাতেখড়ি। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের ছবি ‘নবাবজাদে’-র হাত ধরে বলিউডেও পা রেখেছেন এই সুন্দরী। এখন দেখার, বাদশা নিজে কবে এই জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা স্বীকার করেন।

প্রসঙ্গত, ১ মার্চ বাদশার টাটেরি গানটি মুক্তির পর থেকেই শুরু হয় বিতর্ক। অভিযোগ উঠেছে, গানের মিউজিক ভিডিওতে স্কুলছাত্রীদের ইউনিফর্ম পরা অবস্থায় কুরুচিকর অঙ্গভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। গানের কথাতেও ব্যবহৃত হয়েছে যৌন ইঙ্গিতপূর্ণ চটুল ভাষা। এর ফলেই বিপাকে বাদশা।

Follow Us