AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টিআরপি কম, কয়েক মাসের মাথায়ই বন্ধ হচ্ছ ‘বধূঁয়া’?

Bengali Serial: কোনও সিরিয়ালের মেয়াদ তিন মাস তো কোনও সিরিয়ালের মেয়াদ আবার আট মাস। ইদানীং খুব অল্প দিনের মধ্য়েই শেষ হচ্ছে অনেক বাংলা সিরিয়াল। তা কি শুধুই টিআরপির কারণে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা সত্যিই জানা যায়নি। টলিপাড়ার অন্দরে আরও এক সিরিয়ালের বন্ধ হওয়ার গুঞ্জন। শোনা যাচ্ছে খুব কম শীঘ্রই নাকি শেষ দিনের শুটিংও হয়ে যাবে।

টিআরপি কম, কয়েক মাসের মাথায়ই বন্ধ হচ্ছ 'বধূঁয়া'?
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 3:27 PM
Share

কোনও সিরিয়ালের মেয়াদ তিন মাস তো কোনও সিরিয়ালের মেয়াদ আবার আট মাস। ইদানীং খুব অল্প দিনের মধ্য়েই শেষ হচ্ছে অনেক বাংলা সিরিয়াল। তা কি শুধুই টিআরপির কারণে, নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা সত্যিই জানা যায়নি। টলিপাড়ার অন্দরে আরও এক সিরিয়ালের বন্ধ হওয়ার গুঞ্জন। শোনা যাচ্ছে খুব কম শীঘ্রই নাকি শেষ দিনের শুটিংও হয়ে যাবে। এই সিরিয়ালের মাধ্যমে দর্শক পেয়েছিল নতুন জুটি। আবীর এবং পেখম জুটি দর্শকের বেশ মনে ধরেছিল। এর আগেও রিজওয়ান রব্বানি শেখকে দর্শক দেখেছেন ছোট পর্দায়। তবে নায়িকাকে এই প্রথম বার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা গেল নায়িকা হিসাবে। জুটি হিসাবে সাফল্য পেলেও টিআরপি তালিকায় সে ভাবে জায়গা করে উঠতে পারেনি এই কাহিনি। তাই হয়তো সময়ের অনেকটা আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্য়ানেল কর্তৃপক্ষ। যদিও চ্যানেল বা সিরিয়ালের প্রোডাকশনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

উল্লেখ্য, কিছু দিন আগেই ধুমধাম করে জন্মদিন পালন করেছেন সিরিয়ালের নায়ক। জন্মদিনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে কেক কেটে পরম যত্নে মা-বাবাকে খাইয়ে দিচ্ছেন নায়ক। এছাড়াও বাড়িতে এসেছিলেন তাঁর অনেক বন্ধুরা। একসঙ্গে চুটিয়ে যে মজা করেছেন তাঁর প্রতিটি ছবিতেই তা স্পষ্ট। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,”মা-বাবার আশীর্বাদ আমার সঙ্গে আছে বলেই যে কোনও টালমাটাল পরিস্থিতি সামলে ওঠার সাহস পাই সহজে। আমি সত্যিই ধন্য আল্লাহ আমার সহায়।” নায়ককে সবাই জন্মদিনের বিশেষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একটি ভিডিয়োও পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে ভাইয়ের সঙ্গে চুটিয়ে নাচ গান করছেন তিনি। পর্দার আবীরকে এই রূপে দেখ আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন রিজওয়ান। তবে তা যে সত্যি নয় সেটাই খবর টলিপাড়ার অন্দরে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?