Bigg Boss Bangla: বাথরুমের সামনে বসে ‘ম্যাঁও’ ডাকলেন রাজবীর, নন্দিনীকে সামনে পেয়েই চকাস চুমু! বিগ বসের ঘরে ‘ভালোবাসার মরসুম’

Rajveer and Nandini's Kissing Video Bigg Boss Bangla: প্রথম দিন থেকেই যাঁদের রসায়ন নিয়ে চর্চার শেষ নেই, এবার সেই সম্পর্ক শুধুই হাতে হাত রাখা কিংবা পাশাপাশি বসে গল্প করার মধ্যে সীমাবদ্ধ রইল না। একধাপ এগিয়ে খোলাখুলি চুম্বনে মেতে উঠলেন দু’জনে, যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া বিগ বস বাংলা-র দর্শককূলের।

Bigg Boss Bangla: বাথরুমের সামনে বসে ম্যাঁও ডাকলেন রাজবীর, নন্দিনীকে সামনে পেয়েই চকাস চুমু! বিগ বসের ঘরে ভালোবাসার মরসুম

|

Sep 24, 2026 | 2:09 PM

বিগ বসের অন্দরমহল মানেই প্রতিদিন সম্পর্কের টানাপোড়েন, নতুন ড্রামা আর কাদা ছোড়াছুড়ি। তবে সেই নিত্যদিনের ঝগড়া-ঝাটিকে একপাশে সরিয়ে রেখে ঘরের আবহাওয়ায় এখন ভালোবাসার উষ্ণতা। আর এই প্রেমের রসায়নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাজবীর দে এবং নন্দিনী দত্ত। প্রথম দিন থেকেই যাঁদের রসায়ন নিয়ে চর্চার শেষ নেই, এবার সেই সম্পর্ক শুধুই হাতে হাত রাখা কিংবা পাশাপাশি বসে গল্প করার মধ্যে সীমাবদ্ধ রইল না। একধাপ এগিয়ে খোলাখুলি চুম্বনে মেতে উঠলেন দু’জনে, যা দেখে রীতিমতো চোখ ছানাবড়া বিগ বস বাংলা-র দর্শককূলের।

অথচ গত পর্বেই ছবিটা ছিল একেবারেই ভিন্ন। মঙ্গলবার ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে দু’জনের মধ্যে তীব্র মতানৈক্য তৈরি হয়। অভিমান করে রাজবীর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই সম্পর্ক আর টেনে নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু পরের দিন সকাল হতেই সব রাগ-অভিমান জল!

দেখুন সেই চুমুর ভিডিয়ো–

এদিনের পর্বে দেখা গেল, বাথরুমের একান্তে জমিয়ে প্রেম করছেন রাজবীর ও নন্দিনী। রাজবীরের পায়ের কাছেই বসে ছিলেন নন্দিনী। কথা বলতে বলতেই হঠাৎ নন্দিনীকে কাছে টেনে নেন রাজবীর, আর তার পরপরই একে দেন স্পষ্ট ও গাঢ় এক চুমু! নন্দিনীর কপাল, গাল ছুঁয়ে আদরের পাশাপাশি বিড়ালের মতো ‘ম্যাঁও’ ডেকে খুনসুটিতেও মেতে ওঠেন তিনি। বাথরুমের এই একান্ত মুহূর্তে ভালোবাসার পারদ ছিল আকাশছোঁয়া। এমনকী, ‘দুই শালিক’-খ্যাত অভিনেত্রী নন্দিনীকে ফেস ম্যাসাজ করে দেওয়ার প্রস্তাবও দেন রাজবীর, যদিও হাসিমুখেই তা ফিরিয়ে দেন নন্দিনী। সব মিলিয়ে, বিগ বসের ঘরে অকাল বসন্তের হাওয়া বেশ চুটিয়েই উপভোগ করছেন এই নতুন জুটি।

Loading...
Unable to load recommendations.
Follow Us