Bigg Boss Bangla: সোনামণিকে ‘Bad Touch’ রাজবীরের, নিরঞ্জনের Attack! বিগ বসের ঘরে এবার কী ঘটল?

Bigg Boss Bangla Update News: কখনও আবার ভরত কল, জীতু কমলের সঙ্গে ইগো ক্ল্যাস! অনেকেই বলছেন, রাজবীর বিগ বসের ঘরে একটাই ডাইনামাইড! তবে এবার যা ঘটল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ঘরের প্রতিযোগীরা! রাজবীর ও নিরঞ্জনের কাণ্ড দেখে থ সবাই!

Bigg Boss Bangla: সোনামণিকে Bad Touch রাজবীরের, নিরঞ্জনের Attack! বিগ বসের ঘরে এবার কী ঘটল?
Image Credit source: Facebook

|

Sep 25, 2026 | 4:07 PM

বিগ বস বাংলার ঘরে রাজবীর পা রাখার পর থেকে রোজই ঘরের ভিতর নানা কাণ্ড। কখনও নন্দিনীর সঙ্গে প্রেম, কখনও খাবার নিয়ে মনামী, তনুশ্রীর সঙ্গে ঝামেলা। কখনও আবার ভরত কল, জীতু কমলের সঙ্গে ইগো ক্ল্যাস! অনেকেই বলছেন, রাজবীর বিগ বসের ঘরে একটাই ডাইনামাইড! তবে এবার যা ঘটল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না ঘরের প্রতিযোগীরা! রাজবীর ও নিরঞ্জনের কাণ্ড দেখে থ সবাই!

কী ঘটল?

সম্প্রতি সোশাল মিডিয়ায় বিগ বসের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নতুন টাস্কের জন্য নতুন লড়াইয়ে মত্ত সবাই। ঠিক এই সময়ই সোফার পিছনে লুকিয়ে পড়েন সোনামণি, মনামী ও দীপেন্দু। আর অন্যদিকে নিরঞ্জনের সঙ্গে প্রায় হাতাহাতি রাজবীরের। নিরঞ্জনের বেশ করেছি বলে চিৎকার। ঠিক সেই সময়ই সোনামণি চিৎকার করে ওঠেন রাজবীরের ওপর। স্পষ্ট জানান, রাজবীর নাকি তাঁকে ব্যাড টাচ করেছেন!

তবে সোনামণির মুখে একথা শুনে কিন্তু চুপ করে থাকেননি রাজবীর। উল্টে তিনি বলেছেন, সোনামণি বরাবরের মতো ভিক্টম কার্ড খেলছেন। মেয়ে হওয়ার সুবিধা নিচ্ছেন। এমনকী, রাজবীরের উপর রেগে যান দীপন্দুও। সোজা রাজবীরের দিকে তেড়েও যান। আর এসবের মাঝে পড়ে রাজবীরের হয়ে গলা ফাটাতে থাকেন নন্দিনী। এই ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে, শুক্রবার রাতে বিগ বসের ঘরে ফের ধামাকা হতে চলেছে। তার উপর এই সপ্তাহেই বিগ বসে এন্ট্রি নিচ্ছেন নতুন সদস্য অনুষ্কা ঘোষ। অনুষ্কা যে এক ঝড়ের মধ্যে ঘরে ঢুকছেন, তা বলাই বাহুল্য।

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us