Salman Khan: মহিলাদের নিয়ে এমন কাণ্ড! আর চুপ করে থাকতে পারলেন না সলমন, কাদের ওপর ক্ষোভ উগরে দিলেন তিনি?

Bigg Boss 20: নায়িকাদের সম্মতি ছাড়া পিছন থেকে ছবি তোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরক্ত তারকারা। এবার বিগ বস ২০-র মঞ্চে বিষয়টি নিয়ে মুখ খুললেন সলমন খান। কড়া হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ক্যামেরার পেছনের এমন এক সত্যি তিনি ফাঁস করলেন, যা সচরাচর কেউ প্রকাশ্যে বলেন না। ঠিক কী জানালেন ভাইজান?

Salman Khan: মহিলাদের নিয়ে এমন কাণ্ড! আর চুপ করে থাকতে পারলেন না সলমন, কাদের ওপর ক্ষোভ উগরে দিলেন তিনি?
কোন গোপন সত্যি সামনে আনলেন তিনি?

Oct 11, 2026 | 12:43 PM

বলিউডের ‘ভাইজান’ সলমন খান (Salman Khan) এমনিতে বেশ মজাতেই থাকেন। কিন্তু অন্যায় দেখলে তিনি একেবারেই চুপ থাকতে পারেন না। বিশেষ করে মহিলাদের সম্মান নিয়ে কোনও আপস করতে নারাজ তিনি। সম্প্রতি বিগ বস ২০-র মঞ্চে এমনই এক গম্ভীর বিষয় নিয়ে মেজাজ হারালেন তিনি। আজকাল বিভিন্ন ইভেন্টে নায়িকাদের পিছন থেকে ছবি তোলার একটা বাজে ট্রেন্ড শুরু হয়েছে। আর এই বিষয়টি নিয়েই এবার পাপারাৎজিদের কড়া হুঁশিয়ারি দিলেন তিনি।

কী ঘটেছে?

বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, তারকারা কোথাও গেলে পাপারাৎজিরা তাঁদের ঘিরে ধরেন। ছবি তোলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু অনেক সময়ই নায়িকাদের এমন কিছু অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হয়, যা তাঁদের চূড়ান্ত অস্বস্তিতে ফেলে। কিছুদিন আগে এই নিয়ে কড়া প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহার সেই প্রতিবাদের সঙ্গেই এবার গলা মেলালেন সলমন। বিগ বসের মঞ্চে নেহা তাঁকে এই বিষয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানান। তখনই সলমন স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের ঘটনা আর একেবারেই মেনে নেওয়া হবে না।

তবে আলোচনার মাঝে সলমন এমন একটি কথা বলেন, যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। তিনি বলিউডের এক অন্য দিক তুলে ধরেন। ভাইজানের দাবি, সব তারকা যে এই ধরনের ছবি তোলায় বিরক্ত হন, তা কিন্তু নয়। তিনি বলেন, “এমন অনেক ছেলে-মেয়ে আছে, যারা পাপারাৎজিদের ডেকে আনে। টাকা দিয়ে এই ধরনের ছবি তোলাতে বলে।” তাঁর সাফ কথা, “যাদের এসব ছবি চাই, তাদের তোলো ভাই। কিন্তু যারা এসব চায় না, তাদের গায়ে যেন হাত বা ক্যামেরা কোনওটাই না ঠেকে।”

এর আগে গত সেপ্টেম্বরেও বিগ বসের মঞ্চে এই নিয়ে মুখ খুলেছিলেন সলমন। তাঁর নিজের ভাইঝি এবং সাই মঞ্জরেকরের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছিলেন তিনি। সেই সময় তিনি মহিলাদের পরামর্শ দিয়েছিলেন, কখনও কেউ এমন করলে সরাসরি কষিয়ে চড় মারতে। কিন্তু তাঁর সেই কথাকে অনেকেই নাকি মজার ছলে নিয়েছেন।

সলমন জানান, আগের বার বারণ করার পর এই ধরনের ছবি তোলা আরও বেড়ে গিয়েছে। এমনকি বড় বড় প্ল্যাটফর্মও এর সঙ্গে জড়িয়ে পড়েছে। তাই এবার তিনি নিজেই কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। সলমন স্পষ্ট জানিয়েছেন, “মহিলারা যখন বারণ করছেন, তখন সেটা শোনা উচিত। এরপর যদি এসব হয়, তবে আমি দেখে নেব।”

 

Loading...
Unable to load recommendations.
Follow Us