Bigg Boss Bangla: এবার কি অনুষ্কা আউট হবেন বিগ বসের ঘর থেকে? কোন ইঙ্গিত দিয়ে ফেললেন রাজবীর?

Bigg Boss Bangla Anushka and Rajveer: খেলায় নিয়ম ভেঙে বেআইনিভাবে ‘ছাপ্পা ভোট’ দিয়ে বসেন জীতু কামাল। তাঁর এই গাফিলতি ও নিয়মে ভুলের খেসারত দিতে হয় ঘরের সব সদস্যকে— হাতছাড়া হয় চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ ‘লাক্সারি বাজেট’।

Bigg Boss Bangla: এবার কি অনুষ্কা আউট হবেন বিগ বসের ঘর থেকে? কোন ইঙ্গিত দিয়ে ফেললেন রাজবীর?

|

Oct 01, 2026 | 5:53 PM

রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ মানেই টানটান উত্তেজনা, নিত্যনতুন সমীকরণ আর বাদানুবাদ। সম্প্রতি ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রেখেছেন প্রাক্তন ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা ঘোষ। এসেই তিনি হাত মিলিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহার টিমে। তবে নতুন সদস্য ঘরে ঢুকতে না ঢুকতেই তাঁর সঙ্গে সরাসরি সংঘাত বাঁধল অন্য এক ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র।

ঘটনার সূত্রপাত রাজনীতির একটি বিশেষ টাস্ককে কেন্দ্র করে। খেলায় নিয়ম ভেঙে বেআইনিভাবে ‘ছাপ্পা ভোট’ দিয়ে বসেন জীতু কামাল। তাঁর এই গাফিলতি ও নিয়মে ভুলের খেসারত দিতে হয় ঘরের সব সদস্যকে— হাতছাড়া হয় চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ ‘লাক্সারি বাজেট’। তবে টাস্ক চলাকালীন এই অন্যায়ের দায় বাকিরা রাজবীর দে-র ওপর সন্দেহ করে চাপিয়ে দেন। ঘরের অন্যান্য সদস্যরা যখন নিজেদের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ করছিলেন, ঠিক তখনই সরাসরি রাজবীরকে চার্জ করে বসেন অনুষ্কা।

অনুষ্কা ক্ষুব্ধ সুরে রাজবীরকে আক্রমণ করে বলেন, “তুই এরকম করলি? আমার প্রথমবার দেখার খুব শখ ছিল লাক্সারি বাজেট কীভাবে পাওয়া যায়, কীভাবে টাস্ক হয়!” তবে একবিন্দু পিছিয়ে না গিয়ে রাজবীর অত্যন্ত ঝাঁজালো গলায় পাল্টা উত্তর দেন, “পরের সপ্তাহে দেখে নিস। অবশ্য পরের সপ্তাহ পর্যন্ত টিকলে তো! তার আগেই তো তোর পাততাড়ি গুটোতে হবে।” অর্থাৎ চলতি সপ্তাহের এলিমিনেশনে অনুষ্কা গৃহহীন হবেন— এমনটাই ইঙ্গিত দেন তিনি।

রাজবীরের এই আত্মবিশ্বাসী কথায় ছেড়ে দেওয়ার পাত্রী ছিলেন না অনুষ্কাও। ব্যঙ্গের সুরে তিনি বলেন, “ও বাবা! তুই কবে থেকে ‘বিগ বস’ হয়ে গেলি? না কি তুই-ই আসল অডিয়েন্স?” জবাবে রাজবীর শুধু বলেন, “সময়েই দেখা যাবে।” ছাড়া না দিয়ে অনুষ্কা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “চল দেখা যাবে, তা-ও দেখব!”

কথাকাটাকাটির মাঝে নিজের ক্ষোভ ও রাগের মূল কারণ খোলসা করেন রাজবীর। অনুষ্কাকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট বলেন, “আসলে তুই এই শো-তে বেশি দিন থাকবি না বলেই ওই দলের নর্দমার মধ্যে পা বাড়িয়েছিস! ক’দিন পরই সব বুঝতে পারবি। খুব ভালো টিম বেছেছিস বটে!”

রাজবীরের এই মন্তব্যে খোঁচা দিয়ে অনুষ্কা বলেন, “তোর খুব গায়ে লাগছে তো, আমি তোর দলে যোগ দিইনি বলে?” পরিস্থিতি বুঝে রাজবীর সঙ্গে সঙ্গে সুর বদলে খোলাখুলি প্রস্তাব রেখে বসেন, “বেশ তো, আমি অফার দিচ্ছি! আসবি আমার গ্রুপে? খেলবি আমার সঙ্গে? এই যে হাত বাড়িয়ে দিচ্ছি, বল চুক্তি পাকা?” সবাইকে অবাক করে দিয়ে রাজবীরের এই চাঞ্চল্যকর হ্যান্ডশেক অফার লুফে নেন অনুষ্কা। উত্তর দেন, “চল ঠিক আছে, ডিল ডান!” তবে দুর্নিবারের টিম ছেড়ে সত্যিই কি তিনি রাজবীর ও জীতু কামালের সঙ্গে নতুন সমীকরণ তৈরি করবেন, তা আগামী পর্বগুলোতেই স্পষ্ট হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ আগস্ট থেকে ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। শো-এর ঘরে প্রতিযোগী হিসেবে লড়াই করছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, মনামী ঘোষ, সৃজলা গুহ ও দীপেন্দু বিশ্বাসের মতো পরিচিত মুখেরা।

অনিন্দ্য সেনগুপ্ত শো থেকে বিদায় নেওয়ার পর প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে পা রাখেন রাজবীর দে এবং দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে যোগ দেন অভিনেতা জীতু কামাল। এর আগে জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর ও সায়ক চক্রবর্তী এলিমিনেট হয়েছেন। আর সদ্য সমাপ্ত পর্বে সোহিনী পাল বাদ পড়ার পরই ঘরে প্রবেশ ঘটে অনুষ্কা ঘোষের। তবে সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কে জয়ী হয়ে আপাতত ঘরের মসনদে বসেছেন নতুন ক্যাপ্টেন তনুশ্রী রায় দাস।

Loading...
Unable to load recommendations.
Follow Us