Bigg Boss Bangla: আকাশ, বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রেম নিবেদন জিতুর! তাঁদের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা

Jeetu-Srijla: বিগ বসের ঘরে সৃজলাকে রীতিমতো চিঠি দিয়ে প্রেম নিবেদন করেছেন জিতু কমল। প্রাক্তন স্বামীর এই চর্চিত সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন নবনীতা দাস। সত্যিই কি প্রেম নাকি পুরোটাই গেম প্ল্যান? কী বললেন অভিনেত্রী?

Bigg Boss Bangla: আকাশ, বাতাস সাক্ষী রেখে সৃজলাকে প্রেম নিবেদন জিতুর! তাঁদের সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী নবনীতা
কী বলেছেন নবনীতা?

Nov 15, 2026 | 11:24 AM

টলিপাড়ায় কান পাতলেই এখন একটাই ফিসফাস। বিগ বসের অন্দরমহলে নাকি সৃজলার সঙ্গে জমিয়ে প্রেম করছেন জিতু কমল! রীতিমতো লাভ লেটার দিয়ে, আকাশ বাতাস সাক্ষী রেখে সৃজলাকে মনের কথা জানিয়ে দিয়েছেন অভিনেতা। সৃজলা এখনও হ্যাঁ বা না কিছুই বলেননি বটে, কিন্তু তাতে কি আর জল্পনা থামে? দর্শকদের মনে একটাই প্রশ্ন, সত্যিই কি প্রেম, নাকি পুরোটাই বিগ বসের গেম প্ল্যান? এই প্রেমের গুঞ্জন যখন সোশাল মিডিয়ায় আগুন ধরাচ্ছে, তখন কী ভাবছেন জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস? তিনিও কি এই খেলা দেখছেন? জল্পনার মাঝেই এবার নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জিতু আর সৃজলার এই চর্চিত সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে নবনীতা কিন্তু বেশ সাবলীলভাবেই উত্তর দিয়েছেন। হাসিমুখেই তিনি জানিয়ে দেন যে, জিতুর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার জায়গায় তিনি আর নেই। নবনীতার কথায়, “আমি প্রথমত ওর ঘনিষ্ঠ ব্যক্তি নই কোনওভাবেই। সে এখন কী ভাবছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।”

নিজেকে এই গোটা বিতর্ক থেকে একেবারে সরিয়ে নিয়েছেন অভিনেত্রী। তাঁর স্পষ্ট যুক্তি, বিগ বসের ঘরে যাঁরা আছেন, তাঁদের মায়েরাও জানেন না ছেলেমেয়েরা ক্যামেরার সামনে কী স্ট্র্যাটেজি নিয়ে খেলবে। নবনীতা বলেন, “আমি তো সেখানে ওর ফ্যামিলির অংশই নই! তাই আমার তো কিছু বলার থাকে না।” তবে জিতুর বিগ বসের জার্নি নিয়ে প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। কাজের চাপে পুরো এপিসোড দেখার সময় না পেলেও সোশাল মিডিয়ার দৌলতে টুকটাক রিলস তাঁর চোখে পড়ে। নবনীতা মনে করেন, জিতু বরাবরই ‘ফ্রন্ট ফুট’-এ খেলতে ভালোবাসেন। আর বিগ বসের মতো রিয়্যালিটি শো-তে একটু নিজের খোলস ছেড়ে না বেরলে টিকে থাকা মুশকিল। জিতু ঠিক সেটাই করছেন বলে মত তাঁর। দর্শকরা নিয়মিত এপিসোড দেখলে এমনিতেই সবটা বুঝতে পারবেন বলে মনে করেন তিনি।

কিন্তু প্রাক্তন স্বামীর সঙ্গে এখন তাঁর ঠিক কেমন সমীকরণ? দু’জনের কি আর কথাই হয় না? এই নিয়ে একটা মজার তথ্যও ফাঁস করেছেন অভিনেত্রী। তিনি জানান, এমনিতে তাঁদের মধ্যে খুব একটা কথা হয় না। কিন্তু যখনই জিতুকে নিয়ে চারদিকে কোনও চর্চা বা বিতর্ক শুরু হয়, ঠিক তখনই হঠাৎ করে প্রাক্তন স্বামীর ফোন বা মেসেজ পান তিনি! বিপদে-আপদে বন্ধু হিসেবে পাশে থাকা—যোগাযোগটা এখন ঠিক ওইটুকুই।

গত তিন বছর একা থেকে জীবনটাকে অন্যভাবে দেখতে শিখেছেন নবনীতা। কোথায় থামতে হবে আর কোথায় স্রোতের সঙ্গে ভাসতে হবে, সেই হিসেবটা তিনি এখন ভালোই বোঝেন বলে জানিয়েছেন তিনি। আপাতত পুরনো সম্পর্ক বা বিতর্ক পিছনে ফেলে নতুন কাজের দিকেই ফোকাস করতে চান পর্দার ‘মা তারা’।

Loading...
Unable to load recommendations.
Follow Us