Bigg Boss Bangla: সৌরভ নয়, বিগ বস বাংলার সঞ্চালক রূপম ইসলাম! খবর শেয়ার করে কেন হেসে গড়িয়ে পড়লেন গায়কপত্নী রূপসা?

Bigg Boss Bangla Rupam Islam and Sourav Ganguly News: খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে দর্শককুলের একাংশের ক্ষোভ যেন কিছুতেই কমছে না। আর সেই অসন্তোষের মাঝেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ে এক চমকপ্রদ ভাইরাল পোস্টার! যেখানে লেখা— ‘সৌরভ নন, বিগ বস বাংলায় রূপম ইসলামের রাগী মেজাজ চান নেটিজেনদের একাংশ’।

Bigg Boss Bangla: সৌরভ নয়, বিগ বস বাংলার সঞ্চালক রূপম ইসলাম! খবর শেয়ার করে কেন হেসে গড়িয়ে পড়লেন গায়কপত্নী রূপসা?

|

Sep 30, 2026 | 2:13 PM

প্রথম দিন থেকেই চর্চায় ‘বিগ বস বাংলা’। রোজই বিগ বসের ঘরে নতুন নতুন কাণ্ড। বিগ বসের খেলা তবে এই বিনোদনমূলক শোর অন্দরের কাদা ছোড়াছুড়ির পাশাপাশি সমান তালে বিতর্ক চলছে বাইরের সঞ্চালনা নিয়ে। খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে দর্শককুলের একাংশের ক্ষোভ যেন কিছুতেই কমছে না। আর সেই অসন্তোষের মাঝেই সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ে এক চমকপ্রদ ভাইরাল পোস্টার! যেখানে লেখা— ‘সৌরভ নন, বিগ বস বাংলায় রূপম ইসলামের রাগী মেজাজ চান নেটিজেনদের একাংশ’। আর তা চোখে পড়ে খোদ রূপম ইসলামের স্ত্রী রূপসা দাশগুপ্তর। আর তা দেখেই হাসিতে গড়িয়ে পড়েন তিনি!

ফেসবুকে কী লিখলেন রূপসা?

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে স্বামী রূপমের উদ্দেশে ঠাট্টা করে রূপসা লেখেন, “রূপম ইসলাম দেখো এটা, এইমাত্র আমার ফিডে এল, আর আমি তো হাসি থামাতেই পারছি না! তুমি যতই বলো আমি বেশি রাগী, লোকে কিন্তু তা মানবে না। তুমিই আসলি অ্যাংরি ম্যান!”

প্রসঙ্গত, ২০০৭ সালে রূপম ইসলাম ও রূপসা দাশগুপ্ত সাত পাকে বাঁধা পড়েন। প্রথাগত সংস্কৃত মন্ত্রোচ্চারণ নয়, বরং রূপমের আইকনিক গান ‘আমি তোমার চোখের কালো চাই’-এর সুরে রূপসার সিঁথিতে সিঁদুর দিয়েছিলেন রূপম। শুধু জীবনসঙ্গীই নন, রূপমের বিখ্যাত বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’-এর ব্যাকস্টেজ ও ব্র্যান্ড সামলানোর মূল কাণ্ডারীও রূপসা। তাঁদের ঘর আলো করে রয়েছে একমাত্র পুত্রও।

অবশ্য রূপমকে সঞ্চালক হিসেবে দেখার এই বাসনা শুধুই নেটিজেনদের এক কাল্পনিক রসিকতা। বাস্তবে ‘বিগ বস বাংলা’র মঞ্চ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে দাঁড়ানোর কোনও সম্ভাবনাই নেই। কারণ, সম্প্রতি শনি ও রবিবারের ‘দাদার দরবার’ পর্বে ক্রিকেট মহারাজ একেবারে সুপারস্টার ফর্মে ধরা দিয়েছেন।

বিগত কয়েক সপ্তাহ ধরে সৌরভের বিরুদ্ধে দর্শকদের মূল অভিযোগ ছিল—তিনি কেন রাজবীরের অন্যায় আবদার বা স্বভাবের প্রতিবাদ করছেন না? এমনকি খোদ প্রতিযোগী জীতু কমল এবং তনুশ্রী রায় দাসও সোজা দাদার মুখের ওপর প্রশ্ন তুলে বসেছিলেন। তবে চলতি সপ্তাহের ‘দাদার দরবার’-এ সেই শান্ত রূপ ছেড়ে কড়া মেজাজেই ধরা দেন মহারাজ। নিরঞ্জন, ঝিলম, নন্দিনী থেকে শুরু করে অভিজ্ঞ অভিনেতা ভরত কল—সবাইকেই কম-বেশি ধুয়ে দিয়েছেন তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us