Bigg Boss Bangla New Entry: বিগ বস বাংলায় মিস ওড়িশা অনুষ্কার এন্ট্রি, জানেন কে এই সুন্দরী?

Bigg Boss Bangla new entry Anushka Ghosh details: নেটপাড়ায় তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের নাটকীয় মোড় নিয়েও তোলপাড় সোশাল মিডিয়া। তবে এসবের মাঝে আসল বোমাটা ফাটতে চলেছে এই সপ্তাহান্তেই! শোনা যাচ্ছে, প্রতিযোগীদের কড়া টক্কর দিতে ঘরে পা রাখছেন এক নতুন সুন্দরী।

Bigg Boss Bangla New Entry: বিগ বস বাংলায় মিস ওড়িশা অনুষ্কার এন্ট্রি, জানেন কে এই সুন্দরী?
Image Credit source: Instagram

|

Sep 24, 2026 | 4:15 PM

‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে একের পর এক ড্রামা আর বিতর্ক! দিন দিন যেমন চড়ছে টিআরপি-র পারদ, তেমনই প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে ঘরের ভেতরের খেলার সমীকরণ। সম্প্রতি ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার চোট পাওয়ার ঘটনায় কাঠগড়ায় উঠেছেন নন্দিনী। নেটপাড়ায় তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের নাটকীয় মোড় নিয়েও তোলপাড় সোশাল মিডিয়া। তবে এসবের মাঝে আসল বোমাটা ফাটতে চলেছে এই সপ্তাহান্তেই! শোনা যাচ্ছে, প্রতিযোগীদের কড়া টক্কর দিতে ঘরে পা রাখছেন এক নতুন সুন্দরী।

প্রতি শনি ও রবিবার ‘দাদার দরবারে’ দর্শকরা কোনও না কোনও সারপ্রাইজের অপেক্ষায় থাকেন। টলিপাড়ার জোর খবর, এবার সেই বড় চমক হিসেবে হাজির হতে চলেছেন ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ এবং ‘স্প্লিটসভিলা’ খ্যাত অনুষ্কা ঘোষ। যিনি ২০২৫ সালে মিস ওড়িশাও হয়েছিলেন।

অনুষ্কা গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্যতম চেনা নাম। ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করা এই সুন্দরী কেবল রূপেই নয়, মগজাস্ত্রেও বেশ ধারালো। স্পষ্টভাষী হিসেবে পরিচিত অনুষ্কা যে কোনও রিয়্যালিটি শো-তে পা ফেলার আগে নিজের কৌশল খুব বুদ্ধি দিয়ে সাজান।

দেখুন অনুষ্কা ঘোষের ইনস্টাগ্রাম প্রোফাইল–

কলকাতার আশুতোষ কলেজের এই প্রাক্তন ছাত্রী নিজেকে তিল তিল করে সাজিয়েছেন এই গ্ল্যামার জগতে। ফলে বিগ বসের ঘরে তাঁর আগমনের গুঞ্জন ছড়াতেই রীতিমতো উচ্ছ্বসিত অনুষ্কার ভক্তরা। অনুরাগী মহলের মতে, তিনি ঘরে ঢুকলে বাকিদের খেলার ছক যে এক মুহূর্তে ওলটপালট হয়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

উল্লেখ্য, এর আগেই ‘রোডিজ’ খ্যাত রাজবীর দে-র এন্ট্রির পর থেকেই বিগ বসের ঘরের হাওয়া এক ধাক্কায় বদলে গিয়েছিল। ইতিমধ্যে বিদায় নিয়েছেন চারজন প্রতিযোগী। এ সপ্তাহে যদি অনুষ্কা ঘোষ সত্যি সত্যি বিগ বসে পা রাখলে ঘরের খেলার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই চোখ বিগ বস প্রেমীদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us