Bigg Boss Bangla: বিগ বসের ঘর থেকে এবার আউট হবে কে? নন্দিনী নাকি অনুষ্কা? যা জানা গেল

Nandini vs Anushka eviction Buzz: এই দুই নারীর কথার লড়াইয়ে প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠছে বিগ বসের সেট। রাজবীর কিংবা জীতু কমলকে কেন্দ্র করে যেমন ঠান্ডা লড়াই চলছে, তেমনই খাবার থেকে মেকআপ বক্স—সবকিছু নিয়েই রোজকার ঝামেলা এখন দর্শকদের হটকেক।

Bigg Boss Bangla: বিগ বসের ঘর থেকে এবার আউট হবে কে? নন্দিনী নাকি অনুষ্কা? যা জানা গেল

|

Oct 09, 2026 | 2:57 PM

বিগ বসের ঘর মানেই প্রতিনিয়ত রঙ বদলানো সমীকরণ, কূটকাচালি আর বিনোদনের এক অন্তহীন মঞ্চ। আর এই মুহূর্তে ঘরের অন্দরে যদি সবচেয়ে বেশি চর্চা কারও হয়, তবে তা হল নন্দিনী এবং ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে প্রবেশ করা অনুষ্কা ঘোষ। হাতের কাছে তরবারি বা খোলা তলোয়ার না থাকলেও, এই দুই নারীর কথার লড়াইয়ে প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠছে বিগ বসের সেট। রাজবীর কিংবা জীতু কমলকে কেন্দ্র করে যেমন ঠান্ডা লড়াই চলছে, তেমনই খাবার থেকে মেকআপ বক্স—সবকিছু নিয়েই রোজকার ঝামেলা এখন দর্শকদের হটকেক। আর এর মাঝেই বাথরুমের পাশে বসে নন্দিনীকে অনুষ্কার আকস্মিক ‘লাভ টিপস’ দেওয়ার মতো দৃশ্য দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

অনুষ্কা ঘোষ বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই ঘরের সার্বিক আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছে। প্রতিদিনের চিলচিৎকার, ছোটখাটো বিষয়ে বচসা এবং ঘরের বাকি সদস্যদের সঙ্গে লাগাতার ঝামেলায় জড়িয়ে তিনি এখন শিরোনামে। একদিকে ঘরের শুরু থেকেই আলোচনায় থাকা প্রতিযোগী নন্দিনী, আর অন্যদিকে আক্রমণাত্মক মেজাজে খেলা ঘুরিয়ে দেওয়া অনুষ্কা—এই দুই তেজস্বী নারীর ডুয়েল এখন শোয়ের প্রধান ইউএসপি।

তবে এই নিত্যদিনের কোন্দল ও উচ্চকিত আচরণ খুব একটা ভালো চোখে দেখছেন না দর্শকরা। জল্পনায় কান পাতলে শোনা যাচ্ছে, এই দুই প্রতিযোগীকেই কেন্দ্র করে দর্শকদের মধ্যে বেশ কিছু নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের এই আচরণ নিয়ে চলছে নানা পর্যালোচনা, যার সরাসরি প্রভাব পড়তে পারে উইকেন্ডের ভোটিং লাইনে।

শোনা যাচ্ছে, এই হাই-ভোল্টেজ দ্বন্দ্বে দর্শকদের কম ভোট পাওয়ার জেরে নন্দিনীর তুলনায় অনুষ্কারই এ সপ্তাহে বিগ বসের ঘর থেকে এলিমিনেট হয়ে যাওয়ার বা বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নাকি সবচেয়ে বেশি! তবে রিয়ালিটি শোয়ের দুনিয়া বড়ই আজব জায়গা—এখানে কখন কোন সমীকরণ উল্টে যায়, তা অনুমান করা অসম্ভব। খেলার মোড় কোন দিকে ঘুরবে এবং শেষ পর্যন্ত কার কপালে শনি নাচছে, তা দেখার জন্য এখন অধীর আগ্রহে চোখ রয়েছে ‘দাদার দরবার’-এর দিকে।

Loading...
Unable to load recommendations.
Follow Us