AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জন্মের পর হৃদযন্ত্রে দুটো ফুটো দেবীর, এখন কেমন আছে বিপাশা বসুর কন্যা?

Bipasha Basu Daughter: ২০২৩ সালে জন্ম হয় দেবীর। একদিকে দেবীর আগমনে আনন্দ, অন্যদিকে তাঁর অসুস্থতার কথা শুনে সকলে আতঙ্কিত। করণ জানিয়েছেন, দুধের শিশু দেবীর এই অবস্থা দেখে ভীষণই ভেঙে পড়েছিলেন বিপাশা। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল দেবী। ধীরে-ধীরে সুস্থ হয়েছে সে।

জন্মের পর হৃদযন্ত্রে দুটো ফুটো দেবীর, এখন কেমন আছে বিপাশা বসুর কন্যা?
সপরিবারে বিপাশা।
| Updated on: Feb 02, 2024 | 5:10 PM
Share

১৪ মাস বয়স হয়েছে বিপাশা বসুর কন্যা দেবীর। ফুটফুটে একটি মেয়ে সে। বিপাশা এবং তাঁর স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারের পৃথিবী জুড়ে সে-ই। কিন্তু সন্তান জন্মের তিনদিন পরই জানা যায় দেবীর হৃদ্য যন্ত্রে রয়েছে দুটি ফুটো। ১২-১৪ ঘণ্টা অস্ত্রোপ্রচার করা হয় দেবীর শরীরে।

২০২৩ সালে জন্ম হয় দেবীর। এখন ১৪ মাস বয়স তাঁর। একদিকে দেবীর আগমনে আনন্দ, অন্যদিকে তাঁর অসুস্থতার কথা শুনে সকলে আতঙ্কিত। করণ জানিয়েছেন, দুধের শিশু দেবীর এই অবস্থা দেখে ভীষণই ভেঙে পড়েছিলেন বিপাশা। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল দেবী। ধীরে-ধীরে সুস্থ হয়েছে সে।

তাঁদের এই কঠিন সময়ের কথা সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছিলেন বিপাশার স্বামী করণ সিং গ্রোভার। তিনি বলেছেন, সময়টা আমাদের জন্য একদমই সহজ ছিল না। দেবীর হৃদযন্ত্রের দুটি ফুটো আছে এমন খবর জানার পর কান্নায় ভেঙে পড়েছিলেন বিপাশা। পরিবারের বয়স্কদের কথা ভেবে আমরা বিষয়টা লুকিয়ে গিয়েছিলাম প্রথমে। এটা তো হজম করার মতো খবর নয়। গোটা লড়াইটা আমরা লড়েছিলাম একে-অপরের পাশে থেকে। আমাদের মেয়ে একজন সত্যিই লড়াকু বাচ্চা। সব অর্থই ও দেবী। হৃদযন্ত্রের দুটি ফুটো প্রচার করে ঠিক করা হয়েছে। ও এখন ভাল আছে, সুস্থ আছে। ও আমার ‘ফাইটার’।”

View this post on Instagram

A post shared by Bipasha Basu (@bipashabasu)

সম্প্রতি মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ফাইটার’। সেই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন করণ। ছবির সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে এতকিছু বলেছেন তিনি।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর