AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অ্যাঞ্জিওপ্লাস্টির খবরটাই নাকি ফেক, হাসতে-হাসতে বললেন অমিতাভ

Amitabh Bachchan: দারুণ ভাল আছেন অমিতাভ। হাসি মুখে ছেলের সঙ্গে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্য়াচ দেখতে গিয়েছিলেন। মাঝি মুম্বইকে সাপোর্ট করেন বিগ বি। সেই ম্যাচ দেখতে এসেই জানিয়েছেন, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টির খবর নাকি সম্পূর্ণ ফেক।

অ্যাঞ্জিওপ্লাস্টির খবরটাই নাকি ফেক, হাসতে-হাসতে বললেন অমিতাভ
অমিতাভ বচ্চন।
| Updated on: Mar 16, 2024 | 10:57 AM
Share

অমিতাভ অসুস্থ। এই বিষয়টিতে অনেকেই উদ্বেগে ছিলেন। তাঁকে নাকি হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তাঁর নাকি অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়েছে। কিন্তু অমিতাভ নিজে বলেছেন, অ্যাঞ্জিওপ্লাস্টির খবরটা এক্কেবারেই ফেক। ১৫ মার্চ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্য়াচ দেখতে গিয়েছিলেন অমিতাভ। মাঝি মুম্বই এবং টাইগার্স অফ কলকাতার ম্যাচ ছিল এদিন। সাদা হুডি পরে এসেছিলেন বিগ বি। সাংবাদিকদের দেখে আনন্দে হাত নাড়েন তিনি। সেখানে এসেই অমিতাভ বলেন তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার খবর মিথ্যা, ফেক।

‘মাঝি মুম্বই’কে সাপোর্ট করেন অমিতাভ। ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন ছেলে অভিষেকের সঙ্গে। অমিতাভকে দেখে মনে হচ্ছিল তিনি এক্কেবারে সুস্থ। তাঁর চেহারায় ক্লান্তির ছাপ পর্যন্ত ছিল না। ছেলে অভিষেকের সঙ্গে খোশগল্প করতে-করতে আইএসপিএলের ম্য়াচ দেখতে এসেছিলেন অমিতাভ।

৮১ বছর বয়স অমিতাভের। তাঁকে খুবই কাছ থেকে দেখেছেন বাঙালি অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কেবল বাংলা সিরিয়ালে নয়, সিনেমা এবং ওয়েব সিরিজ়েও জমিয়ে অভিনয় করছেন। একাধিক বিজ্ঞাপনেও কাজ করেছেন। সেই অম্বরীশ অমিতাভের সঙ্গে কাজ করেছেন বিজ্ঞাপনী ছবিতে। সেই অম্বরীশই TV9 বাংলাকে বলেছিলেন অমিতাভের জীবন সম্পর্কে কিছু কথা।

অম্বরীশের কথা অনুযায়ী, অমিতাভের ডায়েটে নাকি নেই কিছুই। তিনি নাকি গোটা দিনই ফল খেয়ে থাকেন। প্রচুর এনার্জি ড্রিঙ্ক দেওয়া হয় তাঁকে। তিনি দাঁতে কাটেন না কিছুই। নির্দিষ্ট সময় অন্তর-অন্তর অমিতাভের সহকারী এসে তাঁকে পানীয় দিয়ে যান।

Follow Us