AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! তোপ দাগলেন বলি নায়িকা?

শাহরুখ খানে বড় ছেলে আরিয়ান খান। ১২ নভেম্বর ২৭ বছরে পা দিল সে। এর মধ্যেই তাঁর জীবনে বিতর্কের শেষ নেই। তাঁর বাবা বলিউড বাদশা হওয়ায় এক দিকে যেমন কিছু সুবিধা আছে তেমনই আবার কিছু অসুবিধাও রয়েছে। তাই তিনি যাই করুন না কেন সব সময় স্ক্যানারের মধ্য়ে থাকেন। কয়েক বছর আগে মাদককাণ্ডে জড়িয়েছিল আরিয়ানের নাম।

গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! তোপ দাগলেন বলি নায়িকা?
| Edited By: | Updated on: Nov 12, 2024 | 9:46 PM
Share

শাহরুখ খানে বড় ছেলে আরিয়ান খান। ১২ নভেম্বর ২৭ বছরে পা দিল সে। এর মধ্যেই তাঁর জীবনে বিতর্কের শেষ নেই। তাঁর বাবা বলিউড বাদশা হওয়ায় এক দিকে যেমন কিছু সুবিধা আছে তেমনই আবার কিছু অসুবিধাও রয়েছে। তাই তিনি যাই করুন না কেন সব সময় স্ক্যানারের মধ্য়ে থাকেন। কয়েক বছর আগে মাদককাণ্ডে জড়িয়েছিল আরিয়ানের নাম।

এবার জন্মদিনেও শাহরুখ পুত্রের নামে তোপ দাগলেন বলিপাড়ার নায়িকা। গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন আরিয়ান। ভয় পেয়ে গেলেন। ভাবছেন সত্যিই এমনটা হয়েছে? আসলে বিষয়টা একেবারেই এরকম নয়। আরিয়ানের জন্মদিনে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছোট থেকেই তাঁরা খুব ভাল বন্ধু। আরিয়ানের বোন সুহানা খান এবং অনন্যা প্রিয় বন্ধু। তার ফলে আরিয়ানের সঙ্গে সখ্য তেমনই। ছোটবেলায় দাদা হিসাবে খুবই অত্যাচার করতেন আরিয়ান। তেমনই মজার অভিজ্ঞতা ভাগ করে নিলেন অনন্যা।

আরিয়ানের জন্মদিনে ফাঁস হল তাঁর তেমনই কিছু ঘটনা। অনন্যা বলেন, “ছোটবেলায় আরিয়ান গোপন ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দিত। যদি ওর কাজ আমরা না করে দিতাম। কিংবা কথা শুনতাম তখনই আমাদের রীতিমতো ভয় দেখাত।” আরিয়ানের জন্মদিনে ফাঁস করলেন সে সব সিক্রেটই। দাদার জন্মদিন উপলক্ষে বোন সুহানাও ছোটবেলার ছবি পোস্ট করেছেন। যেখানে বাবা শাহরুখের সঙ্গে দুই ভাই-বোন মিলে মজা করছেন। তবে অনন্যার গল্প শুনে ভয় পেয়েছেন অনেকেই।

Follow Us