AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কন্যা সন্তানের শখ ছিল, প্রকাশ্যে জানালেন মালাইকা আরোরা

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার ডান্সার: চ্যাপ্টার ফোর’-এ সদ্য এক প্রতিযোগী ফ্লোরিনা গগৈয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান মালাইকা। ছ’বছরের খুদের নাচ তাঁকে ইমোশনাল করে তোলে।

কন্যা সন্তানের শখ ছিল, প্রকাশ্যে জানালেন মালাইকা আরোরা
মালাইকা আরোরা।
| Updated on: May 08, 2021 | 3:27 PM
Share

তিনি পুত্র সন্তানের মা। ছেলে আরহান খানের জন্ম দিয়েছিলেন ২০০৩ সালে। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) মালাইকা আরোরা (Malaika Arora)। কিন্তু তাঁর কন্যা সন্তানের শখ ছিল। তিনি মেয়ের মা হতে চেয়েছিলেন। এত বছর পর প্রকাশ্যে সে কথাই জানালেন অভিনেত্রী।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘সুপার ডান্সার: চ্যাপ্টার ফোর’-এ সদ্য এক প্রতিযোগী ফ্লোরিনা গগৈয়ের পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে যান মালাইকা। ছ’বছরের খুদের নাচ তাঁকে ইমোশনাল করে তোলে। তিনি ফ্লোরিনাকে জড়িয়ে ধরে নিজের মনের সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ করেন।

আরও পড়ুন, কিরণের শারীরিক পরিস্থিতির ভুয়ো খবর নস্যাৎ করে কী বললেন অনুপম?

মালাইকা বলেন, “আমি কি তোমাকে বাড়িতে নিয়ে যাব? আমার ছেলে আছে। কিন্তু জীবনের অনেকটা সময় ধরে আমি ভেবেছি, আমার যদি একটা মেয়েও থাকত! আমার এত সুন্দর জামা বা জুতো রয়েছে, কিন্তু সেগুলো আমি ছাড়া আর পরার কেউ নেই!”

আশা ভোঁসলের একটি গানের সঙ্গে পারফর্ম করে ফ্লোরিনা। তার পরিশ্রমকে কুর্নিশ করেছেন অভিনেত্রী। আরবাজ খান এবং মালাইকার একমাত্র পুত্র আরহান। আরবাজ এবং মালাইকার দীর্ঘ দাম্পত্যের পরে বিচ্ছেদ হয়ে গিয়েছে। মালাইকা অর্জুন কাপুরের প্রেমে পড়েছিলেন। সেই প্রেমের সম্পর্ক এখন তাঁরা প্রকাশ্যে স্বীকারও করেন। আরহানের সঙ্গে বাবা-মা দুজনেরই সম্পর্ক রয়েছে। তবে বেশিরভাগ সময় আরহান মায়ের সঙ্গেই থাকে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ