মেয়ের উকুন মারতেই হবে! লাইভ শোয়ে এসে মায়ের কাণ্ড তুমুল ভাইরাল

কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে? মা ও বাবাকে সঙ্গে নিয়ে আরজে কেব্রিয়ার এক টক শো'য়ে হাজির হয়েছিলেন এক তরুণী। শেয়ার করছিলেন কিছু গুরুত্বপূর্ণ কথা।

মেয়ের উকুন মারতেই হবে! লাইভ শোয়ে এসে মায়ের কাণ্ড তুমুল ভাইরাল
উকুন মারতেই হবে!

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 08, 2024 | 10:00 PM

এমনটা যে হতে পারে তা ভাবতেও পারেননি কেউই। যা ঘটেছে তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না নেটিজেনদের একটা বড় অংশ। মেয়ের মাথায় উকুন দেখতে পেয়ে মা খেয়াল করলেন না কিছুই! সামনে ক্যামেরা চলছে, বসে আছে সঞ্চালক! তাতে কী? হাত বাড়িয়ে উকুন বাছতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। কী ভাবছেন, কোনও ছবির কমেডি দৃশ্য? এক্কেবারেই নয়, ঘটনাটি ঘটেছে বাংলাদেশের এক টক শো-য়ে। ভিডিয়োটি এখন দুই দেশেই ব্যাপক হারে ভাইরাল।

কী দেখা গিয়েছে সেই ভিডিয়োতে? মা ও বাবাকে সঙ্গে নিয়ে আরজে কেব্রিয়ার এক টক শো’য়ে হাজির হয়েছিলেন এক তরুণী। শেয়ার করছিলেন কিছু গুরুত্বপূর্ণ কথা। আচমকাই দেখা যায় কথা বলতে থাকা ওই তরুণীর মাথার দিকে হাত বাড়িয়ে দেন মা। এরপর চুল ঘেঁটে বের করে নিয়ে আসেন একটি উকুন। এখানেই শেষ নয়, মারাত্মক কৌশলে সেই উকুন হাতের উপর নিয়ে এসে পটাস করে মেরে ফেলে তবে তাঁর শান্তি হয়। এই গোটা সময়টাই কিন্তু ক্যামেরা চলছিল। তাই মুহূর্তে হয়ে থাকে লেন্সবন্দী। মা যখন উকুন বাছছিলেন তখন মেয়ের মধ্যেও বিশেষ হেলদোল দেখা যায়নি।

আর ভিডিয়ো ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে উঠেছে হাসির রোল। তবে অনেকে আবার প্রশংসা করেছেন ওই পরিবারের। তাঁদের একটাই বক্তব্য, “হালফিলের হাজারও আদবকায়দা ওদের জীবনে কোনও প্রভাব ফেলেনি। ক্যামেরার বাইরে ওরা যেমন ক্যামেরা চললেও ঠিক তেমনটাই।” তাঁদের সরলতার প্রশংসায় সকলে।

 

দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো

 


 

Loading...
Unable to load recommendations.
Follow Us