AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari condoles Anik Dutta: ‘সত্য উদঘাটন হবে…’, অনীক দত্তর মৃত্যুতে পুলিশকে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

সেই বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুত আহত হন এবং হাসপাতালে নিয়ে যেতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যেখানে পড়েছেন সেই জায়গা কর্ডন হয়েছে। পড়ে গিয়েছেন নাকি কেউ ঠেলে দিয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে। জানা গিয়েছে, পরিচালকের মেয়ে থাকেন বিদেশে। তিনি এলেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।

CM Suvendu Adhikari condoles Anik Dutta: 'সত্য উদঘাটন হবে...', অনীক দত্তর মৃত্যুতে পুলিশকে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
| Updated on: May 27, 2026 | 7:15 PM
Share

টালিগঞ্জে শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট চলচ্চিত্র ও বিজ্ঞাপনী চলচ্চিত্রের পরিচালক অনীক দত্ত। বুধবার প্রথমে খবর পাওয়া যায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনীক। তাঁকে সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় পরিচালকের। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার স্ত্রীয়ের গড়িয়াহাটের বাড়িতেই ছিলেন অনীক । সেই বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুত আহত হন এবং হাসপাতালে নিয়ে যেতে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যেখানে পড়েছেন সেই জায়গা কর্ডন হয়েছে। পড়ে গিয়েছেন নাকি কেউ ঠেলে দিয়েছে তা নিয়ে তদন্ত হচ্ছে। জানা গিয়েছে, পরিচালকের মেয়ে থাকেন বিদেশে। তিনি এলেই দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।

পরিচালকের আকস্মিক মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী লিখলেন, “বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রী অনীক দত্তের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান অমূল্য।তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”

এরই সঙ্গে কলকাতা পুলিশকে ট্যাগ করে শুভেন্দু অধিকারী লিখলেন, ”আমি বিশ্বাস করি যে কলকাতা পুলিশ তাঁর এই আকস্মিক মৃত্যুর নেপথ্যে থাকা রহস্যজনক পরিস্থিতির সঠিক তদন্ত করবে এবং সত্য উদ্ঘাটন করবে।”

Follow Us