Anirudh-Kavya Maran: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নেওয়ার পরও দূরত্ব! অনিরুদ্ধ-কাব্যার রিসেপশনে আলাদা এলেন বিজয় ও সঙ্গীতা, আর কারা ছিলেন?

Anirudh Kavya Reception: অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্যা মারানের গ্র্যান্ড রিসেপশনে চাঁদের হাট। তবে সব আলো কেড়ে নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা। বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার পরও একসঙ্গে দেখা গেল না দুজনকে!

Anirudh-Kavya Maran: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নেওয়ার পরও দূরত্ব! অনিরুদ্ধ-কাব্যার রিসেপশনে আলাদা এলেন বিজয় ও সঙ্গীতা, আর কারা ছিলেন?
কারা কারা এসেছিলেন?

Nov 22, 2026 | 3:17 PM

একই ছাদের নিচে জমজমাট রিসেপশন, অথচ দেখা হল না দুজনের! শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ে বসেছিল সুরকার অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander) ও সানরাইজার্স হায়দরাবাদের কর্ণধার কাব্যা মারানের (Kavya Maran) বিয়ের রাজকীয় অনুষ্ঠান। কিন্তু সবার নজর আটকে রইল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয় (C Joseph Vijay) এবং তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের (Sangeetha Sornalingam) দিকে।

গত ১১ নভেম্বর গ্রিসে খুব ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে সেরেছিলেন অনিরুদ্ধ ও কাব্যা। ২১ নভেম্বর চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে ছিল তাঁদের গ্র্যান্ড রিসেপশন। সেখানেই আলাদা আলাদাভাবে এসে পৌঁছন বিজয় ও সঙ্গীতা।

বিজয়-সঙ্গীতার দূরত্ব নিয়ে জল্পনা

সঙ্গীতাকে আজকাল জনসমক্ষে খুব একটা দেখা যায় না। এদিন তিনি আসতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। নবদম্পতিকে শুভেচ্ছাও জানালেন তিনি। অন্যদিকে, ঐতিহ্যবাহী পোশাকে একাই এলেন মুখ্যমন্ত্রী বিজয়। মঞ্চে উঠে অনিরুদ্ধ ও কাব্যার সঙ্গে হাসিমুখে ছবিও তুললেন।

১৯৯৯ সালে বিয়ে হয়েছিল বিজয় ও সঙ্গীতার। তাঁদের দুই সন্তান, জেসন সঞ্জয় এবং দিব্যা সাশা। তবে গত কয়েক বছর ধরেই দুজনে আলাদা থাকছেন। চলতি বছরের শুরুতে বিজয়ের বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন সঙ্গীতা। যদিও গত অগস্ট মাসে তিনি সেই মামলা তুলে নেন। ছেলে জেসন সঞ্জয়ের প্রথম ছবি ‘সিগমা’-র মুক্তির পর এই দ্বিতীয়বার প্রকাশ্যে এলেন সঙ্গীতা।

রিসেপশনে চাঁদের হাট, কারা এসেছিলেন?

অনিরুদ্ধ ও কাব্যার এই আসরে রাজনীতি, সিনেমা আর ক্রিকেট, তিন জগতেরই বড় বড় তারকারা হাজির ছিলেন।

রাজনীতি: উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ, কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশ। এছাড়াও ছিলেন বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন, এম কে স্ট্যালিন, এডাপ্পাদি কে পালানিস্বামী এবং কমল হাসান।

সিনেমা ও ক্রিকেট: সুপারস্টার রজনীকান্ত, সিদ্ধার্থ, অদিতি রাও হায়দরি। ক্রিকেটারদের মধ্যে নজর কাড়লেন কেন উইলিয়ামসন এবং ডেল স্টেইন।

সশরীরে থাকতে না পারলেও চিঠি পাঠিয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কাব্যার বাবা-মা কলানিধি মারান ও কাবেরী মারানকে চিঠি লিখে নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন তাঁরা।

Loading...
Unable to load recommendations.
Follow Us