Monali Thakur-Lip Surgery: সুখে থাকতে ভূতে কিলাচ্ছে মোনালীকে; প্লাস্টিক সার্জারি অনুমানেই তীব্র ধিক্কা শুনছেন গায়িকা-অভিনেত্রী

Monali Thakur: হতেও তো পারে ঠোঁটের মেকআপটাই ওভাবে করা হয়েছে। সে যাই হোক না কেন, প্রতিক্রিয়া এমন সব এসেছে... দেখুন নিজে চোখেই!

Monali Thakur-Lip Surgery: সুখে থাকতে ভূতে কিলাচ্ছে মোনালীকে; প্লাস্টিক সার্জারি অনুমানেই তীব্র ধিক্কা শুনছেন গায়িকা-অভিনেত্রী
মোনালী ঠাকুর।

| Edited By: Sneha Sengupta

Feb 11, 2023 | 6:01 PM

বাংলা এবং হিন্দি বিনোদন জগতের অনেকেই মনে করেন লক্ষ্মীঠাকুরের মতো মুখশ্রী গায়িকা-অভিনেত্রী মোনালী ঠাকুরের। হিন্দি প্লেব্যাকের পাশাপাশি বেশ কিছুটা সময় ধরে গানের রিয়্যালিটি শোয়ের বিচাকরের গুরুদায়িত্ব সামলাচ্ছেন মোনালী। সেই গানের মঞ্চ থেকেই তিনটি ছবি মোনালী শেয়ার করেছিলেন শুক্রবার (১০.০২.২০২৩)। তাতে অনেকের দেখে মনে হয়েছে তিনি ঠোঁটে অস্ত্রোপচার করে আকার পরিবর্তন করার চেষ্টা করেছেন। যেটাকে বলা হয় ‘লিপ জব’। সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভয়ানক মন্তব্য় আসা শুরু করেছে নেটিজ়েনদের থেকে। শেয়ার করা ছবিতে মোনালী কিন্তু একটিবারের জন্যেও বলেননি যে, তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন ঠোঁটে । হতেও তো পারে ঠোঁটের মেকআপটাই ওভাবে করা হয়েছে। সে যাই হোক না কেন, প্রতিক্রিয়া এমন সব এসেছে… দেখুন নিজে চোখেই!

এক নেটিজ়েন লিখেছেন, “মানুষ নিজেকে নিয়ে কখনও সন্তুষ্ট হয় না, এটা তার প্রমাণ ম্যাডাম।” অন্যজন লিখেছেন, “সুখে থাকতে ভূতে কিলায়ের যদি সত্যি কোনও রূপ থাকত!” একজন লিখেছেন, “ভাল জিনিসের কদর কম বোঝে মানুষ। কী ইনোসেন্ট চেহারা ছিল আগে, আর এখন কী করে ফেলছে!” অন্য এক অনুরাগী লিখেছেন, “আপনার এক্কেবারেই অস্ত্রোপচার করা উচিত ছিল না।” অন্য এক নেটিজ়েনের মত, “ছিঃ কী বিচ্ছিরি লাগছে। আগেই তো ভাল ছিলেন দেখতে।” আরও আছে… কমেন্টের বন্যা বয়ে গিয়েছে মোনালীর পোস্টের মন্তব্য বাক্সে। একজন তো লিখেই ফেলেছেন, “একটা সময় কত সুন্দর ছিল, যা ঈশ্বর প্রদত্ত ছিল। কিন্তু ডাক্তার প্রদত্ত জিনিসে কেমন বিশ্রি দেখাচ্ছে।”

কিন্তু এই কমেন্টের মধ্যে একজন কিন্তু লিখেছেন, “মেকআপ করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। সার্জারি তো করেননি।” সেই কমেন্টের নীচে একজন সটান প্রশ্নই করে ফেলেছেন, “এটা সার্জারি? না হলে এত্ত মেকআপ!?”

এই পোস্টির পর আরও দুটি পোস্ট করেছেন মোনালী। সেখানে কিন্তু তাঁকে দেখে একেবারেই মনে হচ্ছে না তিনি প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাতে আবার নেটিজ়েনরা বাহবা দিয়ে বলেছেন, “যখন তুমি দেখতে সুন্দর হও।”

Follow Us