Rukmini Maitra: ‘লভ অফ মাই লাইফ’, কার জন্মদিন সেলিব্রেট করছেন রুক্মিণী?

Rukmini Maitra: সেই মানুষটি যদি দেব ভাবেন, তা হলে ভুল করবেন। কারণ দেব অবশ্যই রুক্মিণীর ভালবাসার মানুষ, কিন্তু তার থেকেও বেশি ভালবাসেন যাঁকে, সে হল...।

Rukmini Maitra: ‘লভ অফ মাই লাইফ’, কার জন্মদিন সেলিব্রেট করছেন রুক্মিণী?
রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 20, 2021 | 1:11 PM

‘হ্যাপি বার্থডে টু দ্য লভ অফ মাই লাইফ’। ঠিক এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনের ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কিন্তু সেই মানুষটি যদি দেব ভাবেন, তা হলে ভুল করবেন। কারণ দেব অবশ্যই রুক্মিণীর ভালবাসার মানুষ, কিন্তু তার থেকেও বেশি ভালবাসেন যাঁকে, সে হল আমাইরা। রুক্মিণীর দাদার কন্যা।

জন্মদিনে সোশ্যাল পোস্টে ভাইঝিকে আদরে ভরিয়ে দিয়েছেন পিসি। আমাইরার সঙ্গে নিজের ছবি শেয়ার করে রুক্মিণী লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু দ্য লভ অফ মাই লাইফ। তুমি আমাদের সব কিছু বদলে দিয়েছো। আমার সানসাইন, আমার পুতুল… শুভ সপ্তম জন্মদিন আমাইরা। সময় উড়ে যাচ্ছে, একই সঙ্গে তোমাকে ডানা উপহার দিয়ে যাচ্ছে।’

শুধু রুক্মিণী নন। দেবের সঙ্গেও আমাইরার দারুণ সম্পর্ক। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমাইরার সঙ্গে মজার ভিডিয়ো শেয়ার করেন দেব। আজও আমাইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। দেব আদর করে আমাইরাকে ‘স্পা আন্টি’ বলে সম্বোধন করেছেন।

রুক্মিণী এবং আমাইরা, অর্থাৎ পিসি-ভাইঝির জুটি আসলে বন্ধুত্বের। সোশ্যাল মিডিয়ায় আমাইরার সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন রুক্মিণী। কখনও লিখে দেন, ‘অন পপুলার ডিমান্ড’। অর্থাৎ তাঁদের জুটিকে দেখার অনুরোধ করেন অনুরাগীরাও। দেবের সঙ্গেও আমাইরার বন্ধুত্বের সম্পর্ক। কখনও দেব তাকে রাগিয়ে দেন। কখনও বা আমাইরা হয়ে যায় দেবের হেয়ার স্টাইলিস্ট। সে সব মজার ভিডিয়ো দর্শক এনজয় করেন।

রুক্মিণীর দাদা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। ফলে আমাইরাও বাবা-মায়ের সঙ্গে বছরের বেশিরভাগ সময় দিল্লিতে থাকে। দেব আর রুক্মিণীর কেমিস্ট্রির খবর তো সকলেই জানেন। ফলে আমাইরাও দেবের পরিবারই বটে। কখনও আমাইরার জন্মদিন সেলিব্রেশনে দেব থাকেন মুখ্য ভূমিকায়। কখনও বা খেলার ছলে দেবকে হেয়ার স্পা করে দেয় আমাইরা। এ হেন মজার মুহূর্তের সাক্ষী এর আগেও থেকেছেন দেবের অনুরাগীরা। তাই আজ আমাইরার জন্মদিন দেব এবং রুক্মিণীর জীবনেও একটি বিশেষ দিন।

আরও পড়ুন, Tollywood Actress: এক অভিনেত্রীর ছোটবেলার ছবি, কে ইনি, চিনতে পারছেন?

Loading...
Unable to load recommendations.
Follow Us