
টেলিভিশনের পর্দা মানেই বিনোদন, আর রিয়্যালিটি শো মানেই নিত্যদিনের নতুন নাটক। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। শো-এর অন্দরে সমীকরণ বদলাতে সময় লাগে না এক মুহূর্তও। উইকেন্ডের বার অর্থাৎ ‘দাদার দরবার’-এ এবার কার ঘাড়ে ঝুলছে এলিমিনেশনের খাড়া? জলপাইগুড়ির সাধারণ এক মেয়ের লড়াই অন্যদিকে টেলিপর্দার জনপ্রিয় মুখ। ঘরের অন্দরের নানা কোন্দল— সব মিলিয়ে এখন অনুরাগীদের একটাই প্রশ্ন: সোনামণি নাকি তনুশ্রী, কে বিদায় নেবেন এই সপ্তাহে?
জলপাইগুড়ির সাধারণ এক পরিবার থেকে উঠে এসে বিগ বসে নিজের শক্ত জমি তৈরি করা সহজ ছিল না। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে বিগ বসের কড়া নিয়ম আর মানসিক চাপের খেলায় নিজের জায়গা পাকা করেছেন তনুশ্রী। ঘরের অন্দরে তাঁর টিকে থাকার লড়াই এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করার ভঙ্গি ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। তবে উইকেন্ডের ভোট ও জনসমর্থনের সমীকরণে এবার তিনি যে বিপদের মুখে, তা বলাই বাহুল্য।
অন্যদিকে, ঘরের অন্দরে শিরোনামে রয়েছেন সোনামণিও। সম্প্রতি বিগ বসের হাউসে মটন রান্না ও তার পরিবেশন নিয়ে সৃজলা ও জীতুর সঙ্গে একপ্রস্থ তুমুল বাদানুবাদ ও লড়াই সোশ্যাল মিডিয়ার পাতা কাঁপিয়েছে। সেই জল গড়ায় দূরদূর পর্যন্ত। ঘরে নিত্যদিনের এই ছোটখাটো অশান্তি, স্ট্র্যাটেজি এবং পোলারাইজেশনের জেরে প্রতিযোগীদের সমীকরণেও বড়সড় পরিবর্তন এসেছে। সোনামণির এই উপস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কগুলো খেলার গতিপ্রকৃতিকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়ে চর্চার শেষ নেই। তবে বিগ বসের ঘরে নানা কাণ্ডে সোনামণির উপস্থিতি বার বারই দর্শকদের দুভাগ করেছে। সোশাল মিডিয়ার ট্রেন্ড বলছে, অনেকেই সোনামণিকে আর পছন্দ করছেন না। বিশেষত, রাজবীরকে নর্দমা বলায়, সোনামণির বিরুদ্ধে ক্ষেপে গিয়েছে নেটিজেনদের একাংশ। সেটাই ভোটে প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে অনেকেই মাথা ঘামাচ্ছেন।
বর্তমান ভিউয়ারশিপ ও উইকেন্ডের ভোটের বিচারে এবার তনুশ্রী বা সোনামণির মধ্যে একজনের বিগ বস সফর শেষ হওয়ার জোর জল্পনা চলছে। তবে রিয়্যালিটি শো-এর আসল নিয়মই তো হল— এখানে কখন যে কোন নাটক শুরু হয় আর কোন চালের গুটি উল্টে যায়, তা কেউ জানে না। প্রতি মুহূর্তের সিদ্ধান্ত আর দর্শকের শেষ মুহূর্তের ভোট বদলে দিতে পারে সব অঙ্ক। তাই রবিবার ‘দাদার দরবার’-এর চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা অসম্ভব, কার কপাল পুড়ছে আর কে ধরে রাখছেন ঘরের চাবিকাঠি। সময় বলবে বিগ বস কার ভাগ্যে কী লিখে রেখেছেন!