Daljit Kaur: বিয়ের লহেঙ্গা ছিঁড়ে তৈরি করেছিলেন সোফার কভার, দলজিতের কাহিনি শুনলে চোখে জল আসবে

Bollywood: ২০২৩ সালে ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন অভিনেত্রী দলজিত্‍ কৌর। কিন্তু সে বিয়ে যে সুখের হয়নি তা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই। প্রকাশ্যে এসেছিল তাঁদের দাম্পত্য কলহের কাহিনি। ২০২৩ সালে ১৮ মার্চ বিয়ে করেছিলেন অভিনেত্রী কেনিয়ার এক ব্যবসায়ীকে। কিন্তু বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই অশান্তি শুরু হয় তাঁদের সংসারে।

Daljit Kaur: বিয়ের লহেঙ্গা ছিঁড়ে তৈরি করেছিলেন সোফার কভার, দলজিতের কাহিনি শুনলে চোখে জল আসবে

| Edited By: উত্‍সা হাজরা

Aug 26, 2024 | 10:57 AM

২০২৩ সালে ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সেরেছিলেন অভিনেত্রী দলজিত্‍ কৌর। কিন্তু সে বিয়ে যে সুখের হয়নি তা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই। প্রকাশ্যে এসেছিল তাঁদের দাম্পত্য কলহের কাহিনি। ২০২৩ সালে ১৮ মার্চ বিয়ে করেছিলেন অভিনেত্রী কেনিয়ার এক ব্যবসায়ীকে। কিন্তু বিয়ের কয়েকটা দিন কাটতে না কাটতেই অশান্তি শুরু হয় তাঁদের সংসারে। দলজিতের অভিযোগ ছিল যে তাঁর স্বামী বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়েছেন। সেই জন্যই এই সম্পর্ক ইতি টানার সিদ্ধান্ত নেন ছোট পর্দার অভিনেত্রী। কিন্তু জানেন কি স্বামীর সঙ্গে সুখে সংসার করার জন্য তিনি ঠিক কী করেছিলেন?

শুনলে অনেকেই অবাক হবেন। নিজের বিয়ের লহেঙ্গা ছিঁড়ে ফেলেছিলেন দলজিত্‍। শুধুমাত্র স্বামী নিখিল পটেলের কথা শুনে। কেনিয়ায় নিজের মতো করে সংসার সাজিয়েছিলেন তিনি। তখনই অভিনেত্রীর স্বামী তাঁকে বলেন যে বিয়ের লহেঙ্গাকে এমন কিছু করতে যা তাঁদের ভালবাসার স্মৃতি চিহ্ন হিসাবে থাকবে। তাই নায়িকার নিজের লহেঙ্গা ছিঁড়ে তা দিয়ে সোফার কভার তৈরি করেন। স্বামীর কথা শুনেই এই কাজটি করেছিলেন তিনি। দলজিত্‍ এ প্রসঙ্গে বলেন,”ওটা আমাদের ভালবাসার স্মৃতি চিহ্ন।”

প্রথম বিয়েও যে সুখের ছিল তেমনটা নয়। তাঁর প্রথম বিয়ে হয় ২০০৯ সালে ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী অভিনেতা শালিন ভানোটের সঙ্গে। ২০১৫ সালে ভেঙে যায় তাঁদের বিয়ে। এর মধ্যেই জন্ম হয় তাঁদের ছেলে জেডনের। এর পরেই শালিনের উপর গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন দলজিত্‍। বিবাহবিচ্ছেদের প্রায় নয় বছর পর নতুন করে নিখিলের মধ্যে নতুন ভালবাসা খুঁজে পান অভিনেত্রী। আবার ঘর বাঁধেন অনেক স্বপ্ন নিয়ে। নেপালে গিয়ে বাগদান সারেন। তার পর মুম্বইয়ের পর্ব চুকিয়ে চলে যান আফ্রিকায়। কিন্তু সেই সংসারও টিকল না।

Follow Us