Bigg Boss Bangla: ‘শিবের দিব্যি’ কেটেও সৌরভকে ধাক্কা জীতুর! ‘এটা লজ্জাজনক!’, কী বললেন স্ত্রী দর্শনা?

Jeetu Kamal: বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন জীতু কমল। চোট পেলেন সৌরভ। এই ঘটনার পর ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন দর্শনা বণিক? মুখ খুললেন পরিচালক অয়ন সেনগুপ্তও।

Bigg Boss Bangla: শিবের দিব্যি কেটেও সৌরভকে ধাক্কা জীতুর! ‘এটা লজ্জাজনক!’, কী বললেন স্ত্রী দর্শনা?
কী ঘটেছে বিগ বসের ঘরে?

Nov 20, 2026 | 11:40 AM

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন জীতু কমল। চোট পেলেন সৌরভ। এই ঘটনার পর ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন দর্শনা বণিক? মুখ খুললেন পরিচালক অয়ন সেনগুপ্তও।

বিগ বস (Bigg Boss)-এর ঘরে এখন চরম উত্তেজনা। ‘টিকিট টু ফিনালে’-র লড়াইয়ে এবার মুখোমুখি হলেন জীতু কমল (Jeetu Kamal) ও সৌরভ দাস (Saurav Das)। আর সেই খেলাকে কেন্দ্র করেই তোলপাড় নেটপাড়া। খেলার মাঝে জীতুর এক কাণ্ড দেখে চুপ থাকতে পারলেন না সৌরভের স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। ফেসবুকে জীতুর নামের প্রথম অক্ষর দিয়ে সরাসরি লিখলেন, “এটা লজ্জাজনক।” পুরো নাম না নিলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই, এই তীর ঠিক কার দিকে!


ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে?
‘টিকিট টু ফিনালে’-র শেষ টাস্কে মুখোমুখি হয়েছিলেন জীতু ও সৌরভ। নিয়ম ছিল বেশ সোজা। দু’জনকে পাশাপাশি একটি রিকশায় বসে থাকতে হবে। ঘরের বাকিরা নানাভাবে তাঁদের বিরক্ত করবেন। যেমন অনুশ্রী শুকনো লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দিলেন, রাজবীর দু’জনের হাতে ফোম মাখালেন। তবে কড়া নিয়ম ছিল, কোনওভাবেই কাউকে বা রিকশাটিকে ধাক্কা দেওয়া যাবে না।

খেলার মাঝে জীতু নাকি ‘শিবের দিব্যি’ কেটে সৌরভকে কথা দিয়েছিলেন, তিনি নিজে থেকেই হেরে যাবেন। সৌরভ অবশ্য তাঁকে এমনটা করতে বারণ করেন। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। সৌরভ একটু নীচের দিকে ঝুঁকতেই সুযোগ বুঝে তাঁকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দেন জীতু। ধাক্কা দেওয়ার আগে ‘সরি সৌরভ’ বলতেও শোনা গিয়েছে তাঁকে। রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়েন সৌরভ। কেটে যায়, চোটও পান তিনি। রাগে ও যন্ত্রণায় প্রথমে মেজাজ হারালেও, শেষে খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়ে জীতুর সঙ্গে হাত মিলিয়ে সরে যান সৌরভ।

দর্শনার পর সরব পরিচালক অয়ন সেনগুপ্তও

এই ঘটনা সামনে আসতেই দু’ভাগ হয়ে গিয়েছে নেটদুনিয়া। কেউ সৌরভের ধৈর্য্যের প্রশংসা করছেন, কেউ আবার জীতুর ‘গেম প্ল্যান’-কে সমর্থন করছেন। তবে দর্শনার সংক্ষিপ্ত পোস্টের পর সরাসরি তোপ দেগেছেন পরিচালক অয়ন সেনগুপ্ত। সোশাল মিডিয়ায় তাঁর প্রশ্ন, ঈশ্বরের নামেও কি মিথ্যে বলা যায়? আগে ধাক্কা মারার জন্য এক প্রতিযোগীর ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয়েছিল, তবে আজ ধাক্কা মেরেই ফাইনালে যাওয়া যায় কীভাবে? সৌরভের চোট আরও গভীর হলে কী হত, সেই প্রশ্নও তুলেছেন তিনি।


এখানেই থামেননি অয়ন। মারার আগে ‘সরি’ বলা, পরে কান্নাকাটি করা কিংবা ক্যামেরার সামনে মেডেল ফিরিয়ে দেওয়ার কথা বলা, সবটাকেই কটাক্ষ করেছেন তিনি। এমনকি বিগ বস কর্তৃপক্ষকে খোঁচা দিয়ে চ্যাম্পিয়নের নামও এখনই ঘোষণা করে দেওয়ার অনুরোধ করেছেন পরিচালক। সব মিলিয়ে ফিনালে-র আগেই বিগ বসের অন্দরমহল এখন বেশ সরগরম।

Loading...
Unable to load recommendations.
Follow Us