AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Astrology: কেমন হবে স্বভাব-চরিত্র-পেশা! রণবীর-দীপিকার সন্তানের ভাগ্যে কী লেখা?

Deepika-Ranveer: কেমন ভাগ্য নিয়ে জন্ম নিল এই স্টারকিড? বহু সেলিব্রিটি জ্যোতিষী ইতিমধ্যেই ভাগ্য নির্ধারণ করে নিয়েছেন। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। 

Astrology: কেমন হবে স্বভাব-চরিত্র-পেশা! রণবীর-দীপিকার সন্তানের ভাগ্যে কী লেখা?
| Updated on: Sep 09, 2024 | 6:17 PM
Share

রবিবার ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর পরিবারে এসেছে কন্যা সন্তান। গণেশ চতুর্থী তিথিতে ঘরে পা পড়েছে মা লক্ষ্মীর। সকলে এই বলেই শুভেচ্ছা জানিয়ে যাচ্ছেন জুটিকে। শুভ তিথিতে জন্ম মেয়ের। কেমন ভাগ্য নিয়ে জন্ম নিল এই স্টারকিড? বহু সেলিব্রিটি জ্যোতিষী ইতিমধ্যেই ভাগ্য নির্ধারণ করে নিয়েছেন। যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়।

জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজী আগেই বলেছিলেন, এই সন্তান জন্মের পর জুটির ভাগ্য আরও খুলে যাবে। অনেক বেশি হিট ছবি তাঁদের ঝুলিতে থাকবে। রোহিত শেট্টির আগামী ছবি সিংঘম এগেইন বক্স অফিস কাঁপাবে বলেই আশা রেখেছিলেন তিনি। আর এই সৌভাগ্য, সবটাই সন্তানের জন্য বলেই দাবি করলেন জ্যোতিষী।

এর পরই যথা সময় দীপিকা এবং রণবীরের সন্তান কন্যা জন্ম নেয়। সে কন্যা রাশির জাতক। কন্যা রাশির বৈশিষ্ট্য অনুসারে, সে তার জীবনে সবকিছু যৌক্তিকতা দিয়ে সামলাবে। ব্যবহারের দিক থেকে অনেক বেশি পেশাদারিত্ব বজায় রাখবে। শুধু তাই নয়, মায়ের মতোই সে হবে একজন পারফেকশনিস্ট। ভাল মনের মানুষ। সে কাজের দক্ষতায় গোটা বিশ্বে নাম করবে। কাজ করতে ভয় পাবে না কোনওদিন।

দীপিকা এবং রণবীরের কন্যা সন্তান কোমল হৃদয়ের মানুষ হবে। সমস্যা সমাধানে তার দক্ষতা থাকবে এবং তার সেলিব্রিটি বাবা-মায়ের মতোই সেও হবে কঠোর পরিশ্রমী । ভার্গোর বিশেষত্ব অনুযায়ী শিক্ষক, সম্পাদক কিংবা সঙ্গীত জগতে তার যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?