AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Opposition Mock Parliament: শেষে খাড়্গের বাসভবনে জ্ঞানেশের পাবলিক ইমপিচমেন্ট নিয়ে মক পার্লামেন্ট, বিরোধীদের রামলীলা ময়দানে সভা নিয়েও কড়া শর্ত পুলিশের

CEC Gyanesh Kumar Public Impeachment: রাজনৈতিক সভার আড়ালে দুর্বৃত্তরা যাতে দিল্লিতে ঢুকতে না পারে তার জন্য সভাস্থলে পর্যাপ্ত হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য সংগঠকদের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। আলাদা করে তৈরি করতে হবে মনিটরিং সেন্টার। শর্তে স্পষ্ট উল্লেখ আছে যে মূল সভাস্থল ছেড়ে অন্য কোনও দিকে মিছিল বের করা যাবে না। সভা থেকে কোনও উত্তেজক বিবৃতি দেওয়া যাবে না।

Opposition Mock Parliament: শেষে খাড়্গের বাসভবনে জ্ঞানেশের পাবলিক ইমপিচমেন্ট নিয়ে মক পার্লামেন্ট, বিরোধীদের রামলীলা ময়দানে সভা নিয়েও কড়া শর্ত পুলিশের
দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ ব্লকের সমাবেশ নিয়ে একাধিক শর্ত দিয়েছে দিল্লি পুলিশ (ফাইল ফোটো)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 28, 2026 | 10:38 AM
Share

নয়াদিল্লি: প্রকাশ্যে মক পার্লামেন্টে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পাবলিক ইমপিচমেন্টের কর্মসূচি নিয়েছিল বিরোধীরা। কিন্তু, সেই কর্মসূচির অনুমতি দিল না দিল্লি পুলিশ। এমনই অভিযোগ কংগ্রেসের। ফলে আগামী ৩০ অক্টোবর কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এই কর্মসূচি হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, পার্লামেন্টের সেন্ট্রাল হলে এই মক পার্লামেন্ট করার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। এরপর দিল্লির অশোকা হোটেলের লনে এই কর্মসূচি করার জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চায় কংগ্রেস। কিন্তু আবেদন খারিজ করে দেয় দিল্লি পুলিশ। এরপর দিল্লির রামলীলা ময়দানেই পাবলিক ইমপিচমেন্ট করার ঘোষণা করা হয়। রামলীলা ময়দানে জনসভার অনুমতি দিলেও পাবলিক ইমপিচমেন্টের কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়েছে দিল্লি পুলিশ হেডকোয়ার্টার। এরপর খাড়্গের বাসভবনে বিরোধী সাংসদদের নিয়ে এই কর্মসূচি পালন করার কথা ঘোষণা করা হয়েছে।

এদিকে, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের কর্মসূচির জন্য কড়া শর্তাবলী বেঁধে দিল দিল্লি পুলিশ। দিল্লির দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে ভিন রাজ্য থেকে আসা বাস বা নিষেধাজ্ঞার আওতায় থাকা গাড়ি দিল্লি সীমান্তে ঢুকতে পারবে না। সেক্ষেত্রে প্রায় ২০ কিলোমিটার দূরে বাস পার্ক করে বিকল্প গাড়িতে বা হেঁটে সভাস্থলে আসতে হবে ভিন রাজ্যের কর্মী, সমর্থকদের। আবার রামলীলা ময়দানে আগের দিন রাত থেকে এসে রাত্রিবাসও করা যাবে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

জানা গিয়েছে,  গ্রাডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP) স্টেজ-১ অনুযায়ী দশ বছরের পুরনো ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর রাত বারোটা থেকেই নিষেধাজ্ঞা লাগু করা হবে বলে ঘোষণা করেছে দিল্লি সরকার। বেআইনি গাড়ি আটকানোর জন্য দিল্লি সীমান্তের এন্ট্রি পয়েন্ট, টোল প্লাজা এবং পলিউশন হটস্পটে মোট আড়াইশো জনের ইনফোর্সমেন্ট টিম মোতায়েন করছে দিল্লি পরিবহণ দফতর।

এদিকে রাজনৈতিক সভার আড়ালে দুর্বৃত্তরা যাতে শহরে ঢুকতে না পারে তার জন্য সভাস্থলে পর্যাপ্ত হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য সংগঠকদের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। আলাদা করে তৈরি করতে হবে মনিটরিং সেন্টার। শর্তে স্পষ্ট উল্লেখ আছে যে মূল সভাস্থল ছেড়ে অন্য কোনও দিকে মিছিল বের করা যাবে না। সভা থেকে কোনও উত্তেজক বিবৃতি দেওয়া যাবে না। বিকেল পাঁচটার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে বলেও স্পষ্ট করে দিয়েছে দিল্লি পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?