
বলিউডের ‘মস্তানি’ হোক বা হলিউডের অ্যাকশন— রূপোলি পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। তবে কেবল অভিনয় নয়, ব্যবসায়িক বুদ্ধি এবং বিনিয়োগের দিক থেকেও দীপিকা পাড়ুকোন বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের কাছে এক বড় অনুপ্রেরণা। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।
দীপিকা বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। প্রতিটি সিনেমার জন্য তিনি প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন। ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রেও তাঁর চাহিদা তুঙ্গে। প্রতিটি বিজ্ঞাপনের চুক্তির জন্য তিনি ৭ থেকে ১০ কোটি টাকা দাবি করেন। অভিনয়ের বাইরেও তাঁর নিজস্ব স্কিনকেয়ার ব্র্যান্ড ’82°E’ বর্তমানে বাজারে বেশ সফল।
দক্ষিণ মুম্বইয়ের প্রভাদেবীতে একটি বহুতল ভবনের ৩৩ তলায় দীপিকার বিলাসবহুল ৪-বিএইচকে ফ্ল্যাট রয়েছে। ৪ কোটি টাকা দিয়ে কেনা এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মিলে আলিবাগে একটি বিশাল মানালি স্টাইল বাংলো কিনেছেন তিনি, যার মূল্য প্রায় ২২ কোটি টাকা।
মুম্বাইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতেও তাঁর বেশ কিছু স্থাবর সম্পত্তি ও রিয়েল এস্টেট বিনিয়োগ রয়েছে। দীপিকার গ্যারেজে থাকা দামী গাড়িগুলো যে কারো নজর কাড়বে, Mercedes-Maybach S500: যার আনুমানিক মূল্য ২.৫ কোটি টাকা। Audi A8 L: ১.৫ কোটি টাকারও বেশি মূল্যের এই গাড়িটি তাঁর যাতায়াতের অন্যতম সঙ্গী।
এছাড়াও তাঁর সংগ্রহে রয়েছে Range Rover Vogue এবং BMW 5 Series-এর মতো দামী গাড়ি। কেবল সঞ্চয় নয়, বরং সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। তাঁর কোম্পানি ‘KA Enterprises’-এর মাধ্যমে তিনি ব্লু-স্মার্ট (ট্যাক্সি পরিষেবা), ড্রামস ফুড ইন্টারন্যাশনাল এবং মহাকাশ গবেষণা সংস্থা বেল্লাট্রিক্স অ্যারোস্পেসের মতো স্টার্টআপে বড় অঙ্কের বিনিয়োগ করেছেন। সব মিলিয়ে, গ্ল্যামার দুনিয়ার পাশাপাশি কর্পোরেট জগতেও দীপিকা পাড়ুকোন এখন এক শক্তিশালী নাম।